২৭ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

নাটোরে নারীসহ ৪ জনকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ

বড়াইগ্রামে দুই নারীসহ চারজনকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন অভিযোগ উঠেছে।

নাটোর প্রতিনিধি: গহনা নিয়ে বিরোধের জেরে নাটোরের বড়াইগ্রামে দুই নারীসহ চারজনকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বড়াইগ্রাম পৌর এলাকার মৌখাড়া কদমতলা মহল্লায় ঘটনাটি ঘটে।

এলাকাবাসী জানান, স্থানীয় বাসিন্দা বাদশার স্ত্রী প্রতিবেশী মতিন সরকার, জুয়েলের স্ত্রী ও টুটুলের মায়ের কাছ থেকে আত্মীয়ের বাড়িতে যাওয়ার কথা বলে কিছু স্বর্ণালংকার ধার নেন। তিন মাস পার হলেও সেই গহনা ফেরত দেননি তিনি। বুধবার দুপুরে গহনা ফেরত চাওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।

আরও পড়ুনঃ   পুঠিয়া কেন্দ্রীয় মহাশ্মশানে দীর্ঘদিনের অন্ধকারের অবসান, জ্বলল আলোর বাতি

একপর্যায়ে বিষয়টি মীমাংসার কথা বলে সংশ্লিষ্টদের স্থানীয় এক সাবেক কাউন্সিলরের বাড়িতে নেওয়া হয়। সেখানে গহনা ফেরত দেওয়া নিয়ে পুনরায় উত্তেজনা সৃষ্টি হলে উপস্থিত কয়েকজন বাদশা, তার স্ত্রী, বাবা ও শাশুড়িকে দড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখেন। পরে ধার নেওয়া গহনা ফেরত দিলে তাদের ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুনঃ   রাজশাহীতে চলন্ত বাস থেকে যাত্রীকে ফেলে হত্যার ঘটনায় চালক গ্রফতার

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম জানান, ঘটনাটি তিনি আনুষ্ঠানিকভাবে জানতেন না, তবে শুনেছেন। যারা বেঁধে রেখেছিল, তারাই পরে ছেড়ে দিয়েছে। কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। তথ্যসূত্র: রাইজিংবিডি

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১০

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১২

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৫

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৬

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৭

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

১৮

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST