২৯ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে চলন্ত বাস থেকে যাত্রীকে ফেলে হত্যার ঘটনায় চালক গ্রফতার

গ্রফতারকৃত বাসচালক রুবেল ইসলাম।

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে চলন্ত বাস থেকে আলাউদ্দিন (৩৪) নামের এক ব্যক্তিকে ফেলে হত্যা মামলার তদন্তে প্রাপ্ত মূলহোতা সেই চালককে যৌথ অভিযান চালিয়ে গ্রফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে গাজীপুরের কাশিমপুরের মোহাম্মদী নগর লতিফপুর এলাকা থেকে চালক রুবেল ইসলামকে গ্রফতার করা হয়। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) এ তথ্য জানায়।

গ্রফতারকৃত হলেন- বাসচালক রুবেল ইসলাম (২৯)। তিনি জেলার গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের চকপাড়ার ওয়াজেদ আলীর ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, নিহত ভুক্তভোগী মো. আলাউদ্দিন (৩৪) ছোট বোন রুমি খাতুনকে (২৭) তার ছোট বাচ্চাসহ শ্বশুরবাড়ির গোদাগাড়ী যাওয়ার জন্য গত ৩০ নভেম্বর বিকেলে মহানগরের কাশিয়াডাঙ্গার লিলি হলের মোড়ে রাজশাহী হতে চাঁপাইনবাবগঞ্জগামী রাহুল ডিলাক্স পরিবহন বাসে উঠেন। কিন্তু ভুক্তভোগী গাড়িতে ওঠার পর কোনো বসার ছিট না পেয়ে গাড়ির হেলপারকে ছিট করে দেওয়ার কথা বললে হেলপার, চালক এবং সুপারভাইজার তার কথা না শুনে গাড়ি দ্রুত চালিয়ে নিয়ে কাশিয়াডাঙ্গা মোড়ের দিকে যেতে থাকে। বাদীর বোন এবং ভুক্তভোগী তাদেরকে বার বার অনুরোধ করলে একপর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে ভুক্তভোগীকে কিল ঘুসি মারতে থাকে এবং বাসের চালক দ্রুত গাড়ি চালাতে থাকে। একপর্যায়ে গাড়ির চালকের নির্দেশে হেলপার ও সুপারভাইজার ঘটনাস্থল কাশিয়াডাঙ্গা থানাধীন হড়গ্রাম নতুনপাড়া গ্রামস্থর (মাজেদ অ্যান্ড সন্স স্টক ইয়ার্ড) সামনে পাঁকা রাস্তার ওপর চলন্ত বাস থেকে ফেলে দিলে ভুক্তভোগীর মাথার পেছনে ও শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর জখমপ্রাপ্ত হয়।

আরও পড়ুনঃ   তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

এসময় আলাউদ্দিনের বোন বাসের মধ্যে চিৎকার করলে তাকেও বাস হতে ধাক্কা দিয়ে নিচে নামিয়ে দেয় এবং তার বাচ্চাকে বাসে করে নিয়ে যেতে থাকলে বাদীর বোনের চিৎকার শুনে পেছন থেকে একটি মাইক্রোবাস এসে ঘটনাস্থল থেকে ৩০০ গজ সামনে স্থানীয় লোকজনের সহায়তায় বেরিক্যাড দিয়ে বাসটিকে থামালে বাসের ড্রাইভার, হেলপার ও সুপারভাইজার বাস ফেলে পালিয়ে যায়। পরে ভুক্তভোগী আলাউদ্দিনকে রাজশাহী মেডিকেল কলেজে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করান। পরদিন ১ ডিসেম্বর দুপুরে চিকিৎসারত অবস্থায় আলাউদ্দিন মারা যান।

আরও পড়ুনঃ   রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট জব্দ

এ ঘটনায় ভুক্তভোগীর ভাই দুলাল হোসেন বাদী হয়ে নগরীর কাশিয়াডাঙ্গা থানায় ড্রাইভার, হেলপার ও সুপারভাইজার আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পরিপ্রেক্ষিতে ছায়া তদন্তের মাধ্যমে আসামিদেরকে গ্রেপ্তারে অভিযানে নামে র‍্যাব। এরই ধারাবাহিকতায়, র‍্যাব-৫, সদর কোম্পানী, রাজশাহী ও র‍্যাব-১ সিপিএসসি, পোড়াবাড়ী, গাজীপুর এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে গাজীপুরের কাশিমপুর থানাধীন মোহাম্মদী নগর লতিফপুর এলাকায় অপারেশন পরিচালনা করে চালক রুবেল ইসলামকে গ্রফতার করা হয়।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রফতারকৃত আসামি উক্ত ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। গ্রফতারকৃত আসামিকে কাশিয়াডাঙ্গা থানার হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST