২৭ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

কোচিং সেন্টারে শ্লীলতাহানি, শিক্ষক নাজিম ফের কারাগারে

ছবি- আহাদুজ্জামান নাজিম।

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে কোচিং সেন্টারে এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে এলাকাবাসী আহাদুজ্জামান নাজিম নামের এক শিক্ষককে ধরে পুলিশে সোপর্দ করেছেন। এরপর মামলা হলে শুক্রবার ওই শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। শিক্ষক নাজিম এর আগেও কলেজ এবং কোচিং সেন্টারে এমন ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

নাজিম রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ী ডিগ্রি কলেজের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ের প্রভাষক। রাজশাহী নগরের লক্ষ্মীপুর ভাটাপাড়া মহল্লায় তার বাড়ি। আগে তিনি রাজপাড়া থানার মহিষবাথান উত্তরপাড়া এলাকায় কোচিং সেন্টার পরিচালনা করতেন। সেখানেও ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠার পর নতুন করে কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম এলাকায় কোচিং সেন্টার খুলেছিলেন তিনি। এছাড়া কলেজেও এমন ঘটনা ঘটানোর অভিযোগ আছে।

আরও পড়ুনঃ   ‘এবারের নির্বাচন কোনো গোঁজামিলের নির্বাচন হবে না’

কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ আলী বলেন, গত বুধবার কোচিং সেন্টারে শিক্ষক নাজিম একাদশ শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। ভুক্তভোগী ছাত্রী বিষয়টি তার পরিবারকে জানালে বৃহস্পতিবার বিকেলে তারা কোচিং সেন্টারে এসে শিক্ষককে ধরেন। এ সময় উত্তেজিত জনতার কাছে তিনি নিজের ভুল স্বীকার করেন।

পরবর্তীতে থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে তাকে নিয়ে আসে। এরপর রাতেই ওই ছাত্রী বাদী হয়ে থানায় মামলা করেছেন। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ   সাড়ে তিন বছরের শিশুর সঙ্গে এ কেমন নির্মমতা

এর আগে ২০২১ সালের ২১ ডিসেম্বর রাজপাড়া থানা এলাকায় নিজের কোচিং সেন্টারে শিক্ষক নাজিম আরেক শিক্ষার্থীর শ্লীলতাহানি করেন বলে অভিযোগ রয়েছে। এ অভিযোগে সেদিনও তাকে পুলিশে দেওয়া হয়েছিল। এরপর কিছুদিন কারাগারে ছিলেন এই শিক্ষক।

এরপর জামিনে এসে কলেজে যোগ দেন। ২০২২ সালে কলেজেও এক শিক্ষার্থীকে শ্লীলতাহানি করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এরপর কিছুদিন সামিয়ক বরখাস্ত ছিলেন তিনি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST