১৯ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

বাবার চেয়ারে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, দিলেন আবেগঘন বার্তা

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল।

গণধ্বনি ডেস্ক : শপথ নেওয়ার পর প্রথম দিন অফিস করে এক আবেগঘন বার্তা দিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। বার্তায় তিনি জানিয়েছেন, ‘আজ মন্ত্রণালয়ে প্রথম দিন। দীর্ঘ ৩৩ বছর আগে যে অফিসে বসে আব্বু দেশের জন্য কাজ করেছিলেন, আজ আমি সেই একই অফিসে বসে দেশের জন্য কাজ করতে যাচ্ছি।’

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে দেওয়া এক পোস্টে এসব কথা উল্লেখ করেন।

প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল পোস্টে লিখেছেন, ‘দিন-রাতে এমন কোনো মুহূর্ত নেই যখন আমার বাবা আমার সঙ্গে থাকেন না।’

তিনি উল্লেখ করেন, আজ অফিসে বসে পাশের বোর্ডের ৬ নম্বর তালিকায় আব্বুর নামের দিকে যতবার চোখ পড়েছে, মনে হয়েছে আব্বু আমাকে বলছেন, ‘আমি তোমার জন্য এখানে অপেক্ষা করছিলাম’।

বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারে দায়িত্ব পাওয়া অন্তত সাতজন প্রতিমন্ত্রী বাবার রাজনৈতিক উত্তরাধিকার বহন করছেন।

তাদের একজন নাটোর-১ আসনের সংসদ সদস্য ফারজানা শারমিন। তিনি সাবেক প্রতিমন্ত্রী, প্রয়াত ফজলুর রহমান পটলের মেয়ে।

ফজলুর রহমান পটল ১৯৯১ সালে বিএনপি সরকারের শাসনামলে যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। এরপর ১৯৯৩ সালে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী হন।

আরও পড়ুনঃ   গর্ভবতী মায়েদের ভাতা কর্মসূচির বিশেষ ক্যাম্পেইন পরিদর্শনে রাসিক প্রশাসক

২০০১ সালে চার দলীয় জোট সরকারের সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসন থেকে বিএনপির প্রার্থী হিসাবে চারবার এমপি হওয়া পটল দলের চেয়ারপারসনের উপদেষ্টা থাকা অবস্থায় ২০১৬ সালের ১১ অগাস্ট মারা যান।

ফজলুর রহমান পটলের সেই আসন থেকেই ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ১ লাখ ২ হাজার ১৯৭ ভোট পেয়ে জয়ী হন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারজানা শারমিন। প্রথমবার এমপি হয়েই পেয়েছেন সেই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব, যেখানে একসময় তার বাবা অফিস করেছেন।বাবার চেয়ারে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, দিলেন আবেগঘন বার্তা

শপথ নেওয়ার পর প্রথম দিন অফিস করে এক আবেগঘন বার্তা দিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। বার্তায় তিনি জানিয়েছেন, ‘আজ মন্ত্রণালয়ে প্রথম দিন। দীর্ঘ ৩৩ বছর আগে যে অফিসে বসে আব্বু দেশের জন্য কাজ করেছিলেন, আজ আমি সেই একই অফিসে বসে দেশের জন্য কাজ করতে যাচ্ছি।’

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে দেওয়া এক পোস্টে এসব কথা উল্লেখ করেন।

প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল পোস্টে লিখেছেন, ‘দিন-রাতে এমন কোনো মুহূর্ত নেই যখন আমার বাবা আমার সঙ্গে থাকেন না।’

আরও পড়ুনঃ   সদরঘাটে লঞ্চের রশি ছিঁড়ে পাঁচজনের মৃত্যু

তিনি উল্লেখ করেন, আজ অফিসে বসে পাশের বোর্ডের ৬ নম্বর তালিকায় আব্বুর নামের দিকে যতবার চোখ পড়েছে, মনে হয়েছে আব্বু আমাকে বলছেন, ‘আমি তোমার জন্য এখানে অপেক্ষা করছিলাম’।

বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারে দায়িত্ব পাওয়া অন্তত সাতজন প্রতিমন্ত্রী বাবার রাজনৈতিক উত্তরাধিকার বহন করছেন।

তাদের একজন নাটোর-১ আসনের সংসদ সদস্য ফারজানা শারমিন। তিনি সাবেক প্রতিমন্ত্রী, প্রয়াত ফজলুর রহমান পটলের মেয়ে।

ফজলুর রহমান পটল ১৯৯১ সালে বিএনপি সরকারের শাসনামলে যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। এরপর ১৯৯৩ সালে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী হন।

২০০১ সালে চার দলীয় জোট সরকারের সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসন থেকে বিএনপির প্রার্থী হিসাবে চারবার এমপি হওয়া পটল দলের চেয়ারপারসনের উপদেষ্টা থাকা অবস্থায় ২০১৬ সালের ১১ অগাস্ট মারা যান।

ফজলুর রহমান পটলের সেই আসন থেকেই ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ১ লাখ ২ হাজার ১৯৭ ভোট পেয়ে জয়ী হন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারজানা শারমিন। প্রথমবার এমপি হয়েই পেয়েছেন সেই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব, যেখানে একসময় তার বাবা অফিস করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

এক পাইলট গাঁজা সেবন করে ধরা, সবার জন্য পরীক্ষা বাধ্যতামূলক এয়ার ইন্ডিয়ার

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

শিক্ষাই শিশু-যুবাদের জীবন বদলের অন্যতম হাতিয়ার: জেলা প্রশাসক

১০

রাষ্ট্রপতি নির্বাচন : ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা

১১

সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ

১২

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

১৩

আরো নতুন ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

১৪

নগরীর রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত

১৫

আরইউজের নেতৃবৃন্দের সঙ্গে আরএমপির মতবিনিময়

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৭

তরুণদেরকে উদ্যোক্তা হওয়ার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

১৮

হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার অন্যতম বড় ক্ষেত্র : বাণিজ্যমন্ত্রী

১৯

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST