১৫ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

অসহায় শিক্ষার্থীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাশ

পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ এক অসহায় শিক্ষার্থীকে বই কেনার জন্য প্রয়োজনীয় অর্থ তুলে দেন।

স্টাফ রিপোর্টার : অর্থের অভাবে পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার শঙ্কায় থাকা এক অসহায় শিক্ষার্থীর পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ।

ডিগ্রি প্রথম বর্ষের বই কেনার সামর্থ্য না থাকায় বিপাকে পড়েছিলেন শিক্ষার্থী আবু বক্কর সিদ্দিক। এমন সময় মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন এসিল্যান্ড শিবু দাশ।

রোববার (১৫ ফেব্রুয়ারি) পুঠিয়া উপজেলার কৃষ্ণপুর এলাকায় আবু বক্কর সিদ্দিকের হাতে বই কেনার জন্য প্রয়োজনীয় অর্থ তুলে দেন তিনি।

আবু বক্কর সিদ্দিক কৃষ্ণপুর গ্রামের দুদুর মোড় এলাকার বাসিন্দা এবং বর্তমানে ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী।

আরও পড়ুনঃ   বাবা-মাকে ভরণপোষণ না দিয়ে মারধর, ছেলে কারাগারে

এ সময় এসিল্যান্ড শিবু দাশ বলেন, “শিক্ষা কোনো বিলাসিতা নয়, এটি একটি মৌলিক অধিকার। শুধুমাত্র অর্থের অভাবে যেন কোনো মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবন থেমে না যায়-এটাই আমার বিশ্বাস। রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব।”

তিনি আরও বলেন, “একজন শিক্ষার্থী বই কিনতে না পারার কারণে যদি হতাশ হয়ে পড়ে, তাহলে সেটি শুধু তার ব্যক্তিগত ক্ষতি নয়—সমাজ ও দেশেরও ক্ষতি। আজ হয়তো সামান্য সহযোগিতা, কিন্তু এর মাধ্যমেই একটি ভবিষ্যৎ গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হয়।”

সহযোগিতা পেয়ে আবেগাপ্লুত আবু বক্কর সিদ্দিক বলেন, “বই কেনার টাকা না থাকায় পড়াশোনা বন্ধ হয়ে যাবে-এই ভয়টা আমাকে প্রতিদিন তাড়া করছিল। পরিবার থেকেও তেমন সহযোগিতা পাওয়ার উপায় ছিল না। স্যার পাশে দাঁড়িয়েছেন, এটা আমার জন্য কল্পনার বাইরে ছিল।”

আরও পড়ুনঃ   ‘হাওয়া’ নির্মাতার নতুন সিনেমা ‘রইদ’

তিনি আরও বলেন, “এই সহায়তা আমাকে নতুন করে স্বপ্ন দেখার শক্তি দিয়েছে। আমি ভালো মানুষ ও প্রতিষ্ঠিত নাগরিক হতে চাই, যেন ভবিষ্যতে আমিও অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি।”

এলাকাবাসী ও কলেজের শিক্ষার্থীরা জানান, প্রশাসনের একজন কর্মকর্তার এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা দিচ্ছে। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সহযোগিতা আরও অনেক শিক্ষার্থীর জীবনে আলোর পথ দেখাবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST