৩০ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

বাবা-মাকে ভরণপোষণ না দিয়ে মারধর, ছেলে কারাগারে

অনলাইন ডেস্ক : জামালপুরের মেলান্দহ উপজেলায় বাবা-মাকে ভরণপোষণ না দিয়ে উল্টো মারধর করায় ছেলে মো. স্বপন ফকিরকে (৩০) গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃত স্বপন ফকির উপজেলার চরপলিশা এলাকার মো. মজিদ আকন্দের ছেলে। এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

মামলা সূত্রে জানা যায়, উপজেলার চরপলিশা এলাকার মো. মজিদ আকন্দ ও তার স্ত্রীকে ছেলে স্বপন ফকির ভরণপোষণ না দিয়ে বিভিন্ন সময় গালিগালাজ ও মারধর করে আসছিল। গত বুধবার (২৭ মার্চ) বাবা-মাকে বাঁশের লাঠি দিয়ে মারধর করে ছেলে স্বপন ফকির। এ ঘটনায় মজিদ আকন্দ তার ছেলে স্বপন ফকিরকে আসামি করে মেলান্দহ থানায় পিতা-মাতার ভরনপোষণ আইন ২০১৩ এর ৫ (১) ধারায় মামলা করেন।

আরও পড়ুনঃ   চাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে ১৩ হাজার পরিবার পানিবন্দি

মেলান্দহ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহাম্মদ জানান, ভরণপোষণ দেওয়ায় বাবা ছেলের বিরুদ্ধে থানায় মামলা করেন। মামলা হওয়ার পর আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১০

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১১

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৩

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৪

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৬

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৭

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৮

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

১৯

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST