১২ মে ২০২৪
অনলাইন সংস্করণ

ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলায় লড়ার ঘোষণা মিসরের

অনলাইন ডেস্ক : দখলদার ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে দক্ষিণ আফ্রিকার করা গণহত্যার মামলায় সমর্থন ও লড়ার ঘোষণা দিয়েছে মিসর। রোববার (১২ মে) এই তথ্য জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ ব্যাপারে এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, “গাজা উপত্যকার ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি হামলা, পরিস্থিতি খারাপ হওয়ায়, ফিলিস্তিনিদের বিরুদ্ধে অপরাধ সংঘটিত— যার মধ্যে রয়েছে বেসামরিকদের ওপর সরাসরি হামলা, গাজার অবকাঠামো ধ্বংস এবং ফিলিস্তিনিদের পালানোয় বাধ্য করায় মিসর এই সিদ্ধান্ত নিয়েছে।“

আরও পড়ুনঃ   ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ায় হতাহত ১০

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে আরও বলেছে, দখলদার শক্তি হিসেবে সাধারণ ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের যে দায়িত্ব আছে সেটি পালনের জন্য ইসরায়েলকে আহ্বান জানিয়েছে তারা।

এছাড়া গাজায় পর্যাপ্ত ত্রাণ পৌঁছাতে এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত না করতে— আন্তর্জাতিক বিচার আদালত ইসরায়েলকে যে নির্দেশনা দিয়েছে সেটি মানার জন্য ইসরায়েলকে আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছে মিসর।

এর আগে গতকাল মিসর জানায়, গাজার রাফাতে ত্রাণ পৌঁছাতে ইসরায়েলের সঙ্গে কাজ করতে অস্বীকৃতি জানিয়েছে তারা। দেশটি আরও জানায়, গাজায় যে মানবিক বিপর্যয় তৈরি হয়েছে সেটির জন্য তারা শুধুমাত্র ইসরায়েলকেই দায়ী করে।

আরও পড়ুনঃ   পুতিন ‘ধাপ্পাবাজি’ করছেন, ট্রাম্পকে আগেই সতর্ক করেছি: জেলেনস্কি

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে সাত মাস ধরে চলা এই যুদ্ধ থামাতে মধ্যস্থতাকারী দেশ হিসেবে কাজ করেছে মিসর। দুই পক্ষ যেন যুদ্ধবিরতিতে পৌঁছায় সেজন্য কাতারের সঙ্গে মিলে একটি কাঠামোও তৈরি করেছিল তারা। হামাস মিসর ও কাতারের দেওয়া প্রস্তাব মানলেও ইসরায়েল এটি মানেনি। এর বদলে মিসরের বাধা সত্ত্বেও রাফাতে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

বাঘার পদ্মানদী থেকে বিএসএফের হাতে আটক ৫

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

রাজশাহীর চারঘাট থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীর মুগদা হাসপাতাল পরিদর্শন

১০

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

১১

চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

১২

কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত

১৩

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৪

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

১৫

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

১৬

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

১৭

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

১৮

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

১৯

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST