১২ মে ২০২৪
অনলাইন সংস্করণ

নগরীতে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার কাঠালবড়িয়ার মোড়ে অভিযান পরিচালনা করে দুই বছর কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মো: ইমরান ওরফে নয়ন রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার কাঁঠালবাড়ীয়া গোবিন্দপুরের মৃত বরজাহানের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, আসামি মো: ইমরানের বিরুদ্ধে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানায় মাদক মামলায় দুই বছর কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি ছিল। আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে কশিয়াডাঙ্গা থানা পুলিশ। গতকাল ১১ মে ২০২৪ খ্রিস্টাব্দ দুপুরে তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, আসামি মো: ইমরান কাশিয়াডাঙ্গা থানার কাঁঠালবাড়িয়া এলাকায় অবস্থান করছে।

আরও পড়ুনঃ   সংবাদ প্রকাশের জেরে দালাল ধরতে তৎপর পুলিশ : আটক ২

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: এমরান হোসেনের নেতৃত্বে এএসআই মো: রানা ও তাঁর টিম গত ১১ মে ২০২৪ খ্রিস্টাব্দ দুপুর সোয়া ১ টায় অভিযান পরিচালনা করে আসামি ইমরানকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানার এসআই মো: মকলেসুর রহমান গত ৫ এপ্রিল ২০১৯ খ্রিস্টাব্দ রাত সোয়া ১১ টায় কাশিয়াডাঙ্গা থানার গোবিন্দপুর থেকে আসামি মো: ইমরানকে ৩ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করেন। এসআই মো: মকলেসুর রহমান আসামি ইমরানের বিরুদ্ধে এজাহার দায়ের করলে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়। মামলাটি তদন্ত শেষে কাশিয়াডাঙ্গা থানার এসআই মো: আল এমরান আসামি ইমরানের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করেন।

আরও পড়ুনঃ   এবারের গণভোট হবে বাংলাদেশের ইতিহাসে নতুন মাইলফলক : প্রধান উপদেষ্টা

বিজ্ঞ আদালত বিচার শেষে এক রায়ে আসামি ইমরানকে এ সাজা প্রদান করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST