১৫ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

সংবাদ প্রকাশের জেরে দালাল ধরতে তৎপর পুলিশ : আটক ২

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর লক্ষীপুর মোড়ে রোগীর দালালদের উৎপাত নিয়ে দৈনিক গণধ্বনি প্রতিদিন পত্রিকা ও সময়ের কথা ২৪ ডট কম অনলাইন নিউজ পোর্টালে লক্ষীপুরে দালালদের লাগামহীন দৌরাত্ম্য, বক্সের পুলিশ নির্বাক শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের জেরে পুলিশের পক্ষ থেকে দালাল ধরতে অভিযানে নামেন রাজাপাড়া থানার লক্ষীপুর পুলিশ বক্সের ইনচার্জ এসআই করিম তালুকদার।

অভিযানের প্রথম দিন রাজশাহী মেডিকেল হাসপাতালে বহির্বিভাগ এলাকা থেকে দুইজন সক্রিয় দালাল চক্রের সদস্যকে আটক করে আদালতে চালান করা হয়। আটককৃত দালাল দুইজন হলেন নগরীর কাজিহাটা এলাকার মো: সাইদুল শেখ ও একই এলাকার মো: চান মিয়া।

আরও পড়ুনঃ   রাবিতে কোটা আন্দোলনের সহিংসতায় ক্ষতি ৪ কোটি

বৃহস্পতিবার বেলা ১২ টায় তাদের আটক করে আদালতে চালান করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এবিষয়ে লক্ষীপুর পুলিশ বক্সের ইনচার্জ এসআই করিম তালুকদার বলেন, রোগীদের সাথে প্রতারণাসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকে এসব দালালরা, তাদের একটা বড় সিন্ডিকেট আছে আমরা প্রতিদিন এসব দালালদের অভিযান পরিচালনা করে তাদের আটক করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। কোন রোগী যেন দালাল চক্রের হাতে নিঃস্ব না হয় সেদিকে লক্ষ রাখবো এবং রোগীদের যেকোন সমস্যা হলে বক্স থেকে সহযোগিতা করা হবে।

এবিষয়ে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, লক্ষীপুর এলাকায় কোন দালালকে থাকাতে দেওয়া হবে না, প্রতিদিন অভিযান করে তাদের আটক করা হবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লক্ষীপুর মোড়সহ হাসপাতালকে দালাল মুক্ত করবো।

আরও পড়ুনঃ   ঘূর্ণিঝড় 'রেমাল', পায়রা ও মোংলা সমুদ্রবন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত

রোগীর দালাল আটকের বিষয় নিয়ে আরএমপির মুখপাত্র মো: গাজিউর রহমান, পিপিএম উপ-পুলিশ কমিশনার, সিটিটিসি (চলতি দায়িত্বে) ও এডিসি (মিডিয়া) জানান, “দালাল চক্রকে নির্মুল করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

দালাল আটকের অভিযানকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় ব্যবসায়ীসহ সর্বস্তরের জনগণ। স্থানীয়দের বক্তব্য দালালরা বিভিন্ন জায়গা থেকে চিকিৎসা নিতে আসা অসহায় রোগীদের সাথে প্রতারণা করে সঠিক চিকিৎসা নিতে বাধাগ্রস্ত করে। দালালদের পাশাপাশি দালালরা যেসকল ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারে রোগী নিয়ে যায় তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ইসলাম ও মাদ্রাসা নিয়ে ফেসবুকে কটূক্তিপূর্ণ পোস্ট, চারঘাটে শিক্ষক আটক

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে বিএনপি কাজ করছে :রিজভী

রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা আবারও দেখার অভিযোগ

পলাতক আসামিদের দেশে ফেরাতে সরকার কোনো গাফিলতি করবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি

প্রথম নির্মিত সিনেমা ১০ উৎসবে, চমকে দিলেন বাঙালি এই অভিনেত্রী

ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে : প্রধানমন্ত্রী

হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল বিপ্লবী গার্ড

১০

ইয়েমেনের কারাগারে সৌদির হামলায় নিহত ১৭

১১

গোদাগাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাল্যবিয়ে বন্ধ, ৩৫ হাজার টাকা জরিমানা

১২

পুঠিয়ায় মাদকবিরোধী অভিযান, ৩ জনের কারাদণ্ড

১৩

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

১৪

নগরীতে পবা থানা এলাকায় চুরি যাওয়া ভ্যান ৭২ ঘণ্টার মধ্যে উদ্ধার

১৫

বাগমারার ইউএনও সেলিম আহমেদের বিদায় সংবর্ধনা

১৬

বাগমারার ঝিকরায় ৭ কিলোমিটার খাল পুনঃখনন, ভাগ্য খুলল কৃষকদের

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১৮

রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবিতে মানববন্ধন

১৯

রাজশাহীতে সারের সংকট নেই : বিভাগীয় কমিশনার

২০

Design & Developed by: BD IT HOST