২৮ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

তানোরে অধ্যাপক মুজিবুর রহমানের পথসভা অনুষ্ঠিত

তানোরে জামায়াত ইসলামীর প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমানের পথসভা ও নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত।

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসনে জামায়াত ইসলামীর প্রার্থী ও দলের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমানের পথসভা ও নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দিনব্যাপী রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের ৯টি ওয়ার্ডে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের কাছে গিয়ে ভোট প্রার্থনা করেন এবং নির্বাচনী বার্তা তুলে ধরেন অধ্যাপক মুজিবুর রহমান।

আরও পড়ুনঃ   মাহফিলে পুলিশ, পালালেন তাহেরী

পথসভায় বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, দেশ ও মানুষের কল্যাণে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা জরুরি। দুর্নীতিমুক্ত সমাজ গঠন, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং জনগণের মৌলিক অধিকার রক্ষায় জামায়াত ইসলামি কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, রাজশাহী-১ আসনের মানুষ যদি আমাকে দায়িত্ব দেন, তাহলে আমি এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতে অগ্রাধিকার দিয়ে কাজ করব।

এ সময় উপস্থিত ছিলেন তানোর উপজেলা জামায়াতের আমীর আলমগীর হোসেন, তানোর পৌর জামায়াতের শুরা সদস্য জুয়েল রানা, মুন্ডুমালা পৌর জামায়াতের আমীর আনিসুর রহমান, কামারগাঁ ইউনিয়ন জামায়াতের আমীর শাহাজান ফারুক মুকুল, সহকারী সম্পাদক জুয়েল রানা, ওয়ার্ড নির্বাচনী কমিটির সভাপতি মুনজুর রহমান, আজাহার, সেলিম রেজা পচু, ওয়ার্ড আমীর আনোয়ার হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ   ডিএমপি কমিশনারকে নিয়ে সব পোস্ট অপসারণে লিগ্যাল নোটিশ

পথসভা ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং স্থানীয় মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

বাঘার পদ্মানদী থেকে বিএসএফের হাতে আটক ৫

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

রাজশাহীর চারঘাট থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীর মুগদা হাসপাতাল পরিদর্শন

১০

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

১১

চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

১২

কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত

১৩

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৪

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

১৫

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

১৬

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

১৭

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

১৮

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

১৯

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST