২৪ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

ডিএমপি কমিশনারকে নিয়ে সব পোস্ট অপসারণে লিগ্যাল নোটিশ

অনলাইন ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমানের ব্যক্তিগত ও পেশাগত সম্মান ক্ষুণ্ণ করার বিশেষ এজেন্ডা হাতে নিয়ে তার বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে মানহানির অভিপ্রায়ে প্রচারিত সব পোস্ট ৭২ ঘণ্টার মধ্যে অপসারণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

রোবাবার (২৩ জুন) ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের (এনএলসি) চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু এ লিগ্যাল নোটিশ পাঠান। আজকে তিনি জানিয়েছেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে সচিব, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, বিটিআরসির চেয়ারম্যান, পুলিশের মহা পরিদর্শক (আইজিপি), র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ানের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ঢাকার পুলিশ কমিশনার, গোয়েন্দা সিআইডি প্রধান ও ডিবি প্রধানকে এ নোটিশ পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ   গোদাগাড়ীতে বীর মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম/ইউটিউবে বিভ্রান্তিমূলক, অপপ্রচারমূলক, মানহানিকর পোস্ট ছড়ানো চক্রকে শনাক্ত ও গ্রেপ্তার করে ডিজিটাল সাইবার সিকিউরিটি অ্যাক্টের সুনির্দিষ্ট বিধান মতে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে বলা হয়েছে নোটিশে।

এতে বলা হয়, একটি বিশেষ কুচক্রি মহল ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমানের ব্যক্তিগত ও পেশাগত সম্মান ক্ষুণ্ন করার একটি বিশেষ এজেন্ডা হাতে নিয়ে এবং ডিএমপি কমিশনার সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার কু-মানসে বিভিন্ন ধরনের মানহানিকর-আপত্তিকর-বিভ্রান্তিকর অপপ্রচার মূলক ভিডিও কনটেন্ট বানিয়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের কল্পকাহিনী সম্বলিত ভিত্তিহীন পোস্ট প্রচার করা হচ্ছে, যা অত্যন্ত কুরুচিপূর্ণ ও মানহানিকর।

আরও পড়ুনঃ   খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল

এমন মিথ্যাচার সম্বলিত ভিডিও কনটেন্ট ও পোস্ট দেশের জনগণ ও ঢাকা মহানগরবাসীর জন্য বিব্রতকর এবং অপপ্রচারের ফলে পুরো দেশের পুলিশ বাহিনী তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভাবমূর্তি উদ্দেশ্যমূলকভাবে ক্ষুণ্ন করা হয়েছে। এমন কর্মকাণ্ড অত্যন্ত গর্হিত ও ডিজিটাল সাইবার সিকিউরিটি অ্যাক্টের সুনির্দিষ্ট বিধান মতে আমলযোগ্য চরম অপরাধ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১০

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১১

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১২

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৩

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৪

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৫

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৬

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৭

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৯

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST