১১ মে ২০২৪
অনলাইন সংস্করণ

মান্দায় আমবাগান থেকে মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার মান্দা (নওগাঁ) : নওগাঁর মান্দায় নিখোঁজের ১২ ঘন্টা পর আমবাগান থেকে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (১১ মে) সকালে মীরপুর গ্রামের মাঠে একটি আমবাগানে তার মরদেহ পাওয়া যায়।

নিহতের নাম আলেফ উদ্দিন (৫০)। তিনি গনেশপুর গ্রামের মৃত শমসের আলীর ছেলে। প্রায় ২০বছর ধরে কাঞ্চন গ্রামে ঘরজামাই থেকে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করতেন। পেশায় তিনি দিনমজুর ছিলেন।

আরও পড়ুনঃ   রাজশাহীতে স্কুলছাত্রীকে অপহরণের মূলহোতা গ্রেফতার

নিহতের স্ত্রী মঞ্জুয়ারা বিবি বলেন, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে স্বামী আলেফ উদ্দিন প্রতিদিনের মত খুদুর মোড়ে চা খাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে যায়। রাত ৮টা পর্যন্ত বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। শনিবার সকালে মীরপুর গ্রামের মাঠে আফছার আলীর আমবাগানে তার মরদেহ পাওয়া যায়।

মঞ্জুয়ারা বিবি আরও বলেন, ‘কে বা কারা আমার স্বামীকে হত্যা করেছে এ বিষয়ে আমি কিছুই বলতে পারছি না। যারাই এ ঘটনার সঙ্গে জড়িত থাকুক তাদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করছি।’

আরও পড়ুনঃ   বড়াইগ্রামে বিয়ে বাড়িতে উচ্চ আওয়াজে গান, প্রতিবেশীদের হামলায় নিহত ১

বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, সুরুতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।

ওসি আরও বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

১০

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

১১

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১২

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১৩

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৪

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১৫

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৬

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৭

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৮

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৯

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

২০

Design & Developed by: BD IT HOST