স্টাফ রিপোর্টার : রাজশাহী কর্তৃক ২১ জুলাই হতে ২৭ জুলাই পর্যন্ত ৭ দিনব্যাপী বিশেষ অভিযান শুরু হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, মঙ্গলবার (২১ জুলাই) বিশেষ অভিযানে রাজশাহী জেলার ৮টি থানা (গোদাগাড়ী, তানোর, মোহনপুর, পুঠিয়া, বাগমারা, দুর্গাপুর, চারঘাট ও বাঘা) এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি)এর যৌথ পরিচালনায় অবৈধ অস্ত্র, বিস্ফোরক দ্রব্য, চোরাচালান পণ্য, অবৈধ মাদকদ্রব্য উদ্ধার এবং মুলতুবি গ্রেফতারী পরোয়ানা (জিআর, সিআর ও সাজাপ্রাপ্ত পরোয়ানা) নিষ্পত্তিতে প্রথম দিনের বিশেষ অভিযান পরিচালনা করে ২.৫ লিটার দেশীয় মদ, ১১০ পিছ ইয়াবা ট্যাবলেট, ১৯০ গ্রাম গাঁজা উদ্ধারসহ ৫ আসামি এবং পরোয়ানা মূলে ৭ জন আসামিসহ সর্বমোট ১২ জন আসামিকে গ্রেফতার করেছে রাজশাহী জেলা পুলিশ।
এই বিশেষ অভিযানে মাদকসহ গ্রেফতারকৃত অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার সংশ্লিষ্ট থানায় পৃথক পৃথক মামলা রুজু হয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST