২৩ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বড়াইগ্রামে বিয়ে বাড়িতে উচ্চ আওয়াজে গান, প্রতিবেশীদের হামলায় নিহত ১

শাজাহান পাঠান, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে বিয়ে বাড়িতে সাউন্ডবক্সে উচ্চ আওয়াজে গান বাজানোর অপরাধে প্রতিবেশীদের হামলায় একজনের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের ধলা মানিকপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় নিহত হওয়া ব্যক্তির নাম কামাল বেপারী (৩৫)। সে ওই গ্রামের মৃত ইসমাইল বেপারীর ছেলে এবং পেশায় একজন কৃষক।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, নিহত কামাল বেপারীর বড় ভাই জালাল বেপারীর ছেলে সুমন বেপারীর বিয়ে হয় পাশ্ববর্তী লালপুর উপজেলার গোধরা গ্রামের নজিরউদ্দিনের মেয়ের সাথে। রোববার বউকে তুলে আনা উপলক্ষে রাত ১১টার দিকে সাউন্ডবক্সে উচ্চ আওয়াজে গান বাজিয়ে আনন্দ করছিলো পরিবারের লোকজন। এ সময় প্রতিবেশী মৃত আকু বেপারীর তিন ছেলে সামসুল বেপারী (৪২), শাজাহান বেপারী (৫০) ও শাহাদত বেপারী (৫৫) রাগান্বিত হয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হলে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে প্রতিবেশী ওই তিন ভাইয়ের কিল ঘুষি ও লাথিতে কামাল ব্যাপারী ঘটনাস্থলেই নিহত হয়।

আরও পড়ুনঃ   নগরীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ঘটনার পর অভিযুক্ত ৩ ভাই এলাকা ছেড়ে পালিয়েছে। নিহতের পরিবার থানায় মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১০

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১১

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১২

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১৩

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১৪

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

১৫

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

১৭

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

১৮

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

১৯

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

২০

Design & Developed by: BD IT HOST