২ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

নিয়ামতপুরে ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে ইউনিয়ন পরিষদ পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। নিয়ামতপুর উপজেলা প্রশাসন ও ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর আয়োজনে কর্মশালায় সহযোগিতা করেছে সুইজারল্যান্ড ওয়াটারএইড বাংলাদেশ-সুইসকন্টাক্ট বাংলাদেশ কনসোর্টিয়াম।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁর স্থানীয় সরকারের উপপরিচালক টি.এম.এ. মমিন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মুর্শিদা খাতুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হোসাইন, নিয়ামতপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম, সহকারী প্রকৌশলী (বিএমডিএ) মো. হারুন অর রশিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এনামুল হকসহ উপজেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ, গোফরইমপ্যাক্ট কর্মসূচির বাস্তবায়ন ইউনিটের প্রতিনিধিবৃন্দ, উপজেলার সকল ইউনিয়নের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক ও ইএসডিও’র কর্মীবৃন্দ।

আরও পড়ুনঃ   যশোরের শার্শা উপজেলায় হাফিজুরের স্বপ্ন মরদেহ হয়ে ফিরছে

স্থানীয় পর্যায়ে সুষম উন্নয়নের লক্ষ্যে রূপকল্প নির্ধারণসহ উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের গুরুত্ব ও প্রযোজনীয়তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ওয়াটারএইড বাংলাদেশের পলিসি এন্ড গভর্ন্যান্স স্পেশালিস্ট রঞ্জন কুমার ঘোষ।

প্রধান অতিথি টি.এম.এ. মমিন তাঁর বক্তব্যে ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের উপর গুরুত্বারোপ করেন। তিনি এ বছরের ৩০ ডিসেম্বরের মধ্যে সকল ইউনিয়ন পরিষদকে তাঁর উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করে ওয়েবসাইটে প্রকাশ করার জন্য নির্দেশনা প্রদান করেন।

আরও পড়ুনঃ   বানেশ্বরে ২৪ রাউন্ড পিস্তলের গুলিসহ যুবক আটক

কর্মশালায় ইউনিয়ন পরিষদের পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের বিধি-বিধান, বিদ্যমান চ্যালেঞ্জ সমূহ চিহ্নিতকরণ, করণীয় পরামর্শ ও সুপারিশ বিবেচনায় রেখে প্রতিটি ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনা তৈরি করতে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেন ওয়াটারএইড বাংলাদেশের স্টেকহোল্ডার এনগেজমেন্ট এক্সপার্ট সাঈদ মাহাদী। তিনি বলেন, এই প্রশিক্ষণ জ্ঞানকে কাজে লাগিয়ে পরবর্তীতে ইউনিয়ন পরিষদ তাঁদের পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করতে সক্ষম হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST