১১ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে স্কুলছাত্রীকে অপহরণের মূলহোতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার : রাজশাহীর চারঘাট থেকে ১৪ বছরের এক স্কুলছাত্রীকে অপহরণের মূলহোতা মো. রাব্বি মন্ডল (১৮) কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫।এ সময় ভিকটিমকেও উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, ১০ আগস্ট ভোর ৫টা ১৫ মিনিটে চারঘাট থানার ইউসূফপুর সিপাইপাড়া এলাকায় অভিযান চালিয়ে রাব্বিকে গ্রেফতার করা হয়।
তিনি পাবনার সুজানগর উপজেলার মহব্বতপুর গ্রামের মসলেম উদ্দিনের ছেলে।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকদ্রব্য উদ্ধার সহ গ্রেফতার ১৭

র‍্যাবের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, “ভিকটিম নাজিরগঞ্জ সাহিদা জালিল গার্লস স্কুলের নবম শ্রেণির ছাত্রী।স্কুলে যাওয়া-আসার পথে অভিযুক্ত রাব্বি তাকে বিয়ের প্রলোভনসহ কু-প্রস্তাব দিত।বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত ক্ষিপ্ত হয়ে তাকে ক্ষতি করার পরিকল্পনা করে।”

র‍্যাব আরও জানায়, “১৪ জুলাই সকাল ১০টার দিকে স্কুলের সামনে থেকে সহপাঠীর মাধ্যমে ডেকে নিয়ে একটি অজ্ঞাত সিএনজিতে জোরপূর্বক তুলে নেয় রাব্বি ও তার সহযোগীরা।”

আরও পড়ুনঃ   নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

এ ঘটনায় ভিকটিমের মা পাবনার সুজানগর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।মামলার পর র‍্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-৫ এর সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে মূলহোতাকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করে।

গ্রেফতারকৃত আসামি ও উদ্ধার হওয়া ভিকটিমকে জিডি মূলে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

১০

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

১১

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১২

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১৩

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৪

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১৫

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৬

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৭

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৮

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৯

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

২০

Design & Developed by: BD IT HOST