২২ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমান আদালতে ১৩ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড

মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রাপ্ত ১৩ আসামি।

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর রাজপাড়া থানা পুলিশ নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ মাদকবিরোধী অভিযানে ৩৯ পুরিয়া গাঁজাসহ ১১ জনকে এবং কাশিয়াডাঙ্গা থানা পুলিশ নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা ও হেরোইন সেবনরত অবস্থায় আরও ২ জনকে আটক করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, অভিযানকালে রাজপাড়া থানার আইডি বাগানপাড়া এলাকা হতে (১) গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার ছোট বনগ্রাম গ্রামের মৃত মন্টুর ছেলে মোঃ নুর আলম (২৬)-কে ৫ (পাঁচ) দিনের কারাদণ্ড ও ৫০ (পঞ্চাশ) টাকা অর্থদণ্ড, (২) রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার শ্রীরামপুর গ্রামের মোঃ আশরাফ আলীর ছেলে মোঃ শামীম (৩০)-কে ৫ (পাঁচ) দিনের কারাদণ্ড ও ৫০ (পঞ্চাশ) টাকা অর্থদণ্ড, (৩) রাজপাড়া থানার শ্রীরামপুর গ্রামের মোঃ শাহ আলমের ছেলে মোঃ ইমরান (২১)-কে ৫ (পাঁচ) দিনের কারাদণ্ড ও ৫০ (পঞ্চাশ) টাকা অর্থদণ্ড, (৪) দামকুড়া থানার বেরপাড়া গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে মোঃ রুবাইয়াদ আহম্মেদ (২০)-কে ৫ (পাঁচ) দিনের কারাদণ্ড ও ৫০ (পঞ্চাশ) টাকা অর্থদণ্ড, (৫) বোয়ালিয়া থানার রানীবাজার গ্রামের আলাউদ্দিনের ছেলে আজিম (২৬)-কে ৫ (পাঁচ) দিনের কারাদণ্ড ও ৫০ (পঞ্চাশ) টাকা অর্থদণ্ড, (৬) চাঁপাইনবাবগঞ্জ জেলার বেলীপুকুর গ্রামের মোঃ ইয়াসিন আলীর ছেলে আরিফ (২৬)-কে ১ (এক) দিনের কারাদণ্ড ও ৫০ (পঞ্চাশ) টাকা অর্থদণ্ড, (৭) কাশিয়াডাঙ্গা থানার মিয়াপুর গ্রামের মোঃ রইজ উদ্দিনের ছেলে সাবিউল ইসলাম (৩০)-কে ৩ (তিন) দিনের কারাদণ্ড ও ৫০ (পঞ্চাশ) টাকা অর্থদণ্ড, (৮) রাজপাড়া থানার আকসানগর গ্রামের মোঃ তাজিমের ছেলে মোঃ আশিক (২২)-কে ৩ (তিন) দিনের কারাদণ্ড ও ৫০ (পঞ্চাশ) টাকা অর্থদণ্ড, (৯) রাজপাড়া থানার দাশপুকুর গ্রামের মোঃ ফজলুর ছেলে মোঃ কাউসার (২২)-কে ৭ (সাত) দিনের কারাদণ্ড ও ৫০ (পঞ্চাশ) টাকা অর্থদণ্ড, (১০) নওগাঁ জেলার মহাদেবপুর থানার জয়পুর গ্রামের মোতাহব্বতুল্লাহর ছেলে, বর্তমানে বোয়ালিয়া থানার নিউমার্কেট এলাকার বাসিন্দা আলামিন (১৮)-কে ৩ (তিন) দিনের কারাদণ্ড ও ৫০ (পঞ্চাশ) টাকা অর্থদণ্ড এবং (১১) রাজশাহী জেলার মোহনপুর থানার মোহাব্বতপুর গ্রামের মোঃ আব্দুর রাজ্জাকের ছেলে ইমান (১৮)-কে ৩ (তিন) দিনের কারাদণ্ড ও ৫০ (পঞ্চাশ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

আরও পড়ুনঃ   দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে তারেক রহমান

এছাড়াও কাশিয়াডাঙ্গা থানা পুলিশ গুড়িপাড়া লেকেরধার এলাকা হতে (১২) একই থানার টুলটুলিপাড়া গ্রামের মোঃ আমজাদ আলীর ছেলে মোঃ হৃদয় (২২)-কে ৩ (তিন) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ (পঞ্চাশ) টাকা অর্থদণ্ড এবং (১৩) বোয়ালিয়া থানার তাইলমারী গ্রামের মৃত কসিমুদ্দিনের ছেলে মোঃ কামরুল ইসলাম (৫৫)-কে ৩ (তিন) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ (পঞ্চাশ) টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুনঃ   স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে যুবককে কুপিয়ে হত্যা

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১)(৫) ধারা লঙ্ঘনের অপরাধে একই আইনের ৩৬(১)(৫) ধারা অনুযায়ী তাদের এ সাজা প্রদান করা হয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মাদকমুক্ত সমাজ গঠনে দৃঢ় প্রতিজ্ঞ। মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি মাদক-সংক্রান্ত অপরাধ দমন এবং আইনের যথাযথ প্রয়োগে আরএমপির এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ইসলাম ও মাদ্রাসা নিয়ে ফেসবুকে কটূক্তিপূর্ণ পোস্ট, চারঘাটে শিক্ষক আটক

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে বিএনপি কাজ করছে :রিজভী

রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা আবারও দেখার অভিযোগ

পলাতক আসামিদের দেশে ফেরাতে সরকার কোনো গাফিলতি করবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি

প্রথম নির্মিত সিনেমা ১০ উৎসবে, চমকে দিলেন বাঙালি এই অভিনেত্রী

ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে : প্রধানমন্ত্রী

১০

হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল বিপ্লবী গার্ড

১১

ইয়েমেনের কারাগারে সৌদির হামলায় নিহত ১৭

১২

গোদাগাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাল্যবিয়ে বন্ধ, ৩৫ হাজার টাকা জরিমানা

১৩

পুঠিয়ায় মাদকবিরোধী অভিযান, ৩ জনের কারাদণ্ড

১৪

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

১৫

নগরীতে পবা থানা এলাকায় চুরি যাওয়া ভ্যান ৭২ ঘণ্টার মধ্যে উদ্ধার

১৬

বাগমারার ইউএনও সেলিম আহমেদের বিদায় সংবর্ধনা

১৭

বাগমারার ঝিকরায় ৭ কিলোমিটার খাল পুনঃখনন, ভাগ্য খুলল কৃষকদের

১৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১৯

রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবিতে মানববন্ধন

২০

Design & Developed by: BD IT HOST