২৫ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

সাবিনাদের হাত ধরে এবার সাফ ফুটসালে চ্যাম্পিয়ন বাংলাদেশ

মালদ্বীপকে ১৪-২ গোলে হারিয়ে সাফ ফুটসালে চ্যাম্পিয়ন বাংলাদেশ। ছবি: সাফ।

অনলাইন ডেস্ক : ফুটবলে তাঁরা অবহেলিত। কোচ পিটার বাটলারের কাছে জাতীয় দলের দরজা তাঁদের জন্য বন্ধ। সেই সাবিনা খাতুনদের হাত ধরে এবার সাফ ফুটসালে শিরোপা জিতল বাংলাদেশ। শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলে উড়িয়ে চ্যাম্পিয়নের মুকুট পরেন সাবিনা-কৃষ্ণারা।

থাইল্যান্ডের ননথাবুরি হলে আজ ৩ মিনিটে মালদ্বীপ লিড পেয়ে যায় মাসুরা পারভীনের আত্মঘাতী গোলে। মালদ্বীপের সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হতে দেননি বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন। পিছিয়ে পড়ার পরপরই সাবিনা দূরপাল্লার নিখুঁত ফ্রি-কিকে সমতা ফেরান। পেনাল্টি মিসের হতাশা ঝেড়ে ফেলে কয়েক মিনিট পরই সার্কেলের বাইরে থেকে আবারও ফ্রি-কিক নিয়ে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন তিনি। এখান থেকেই শুরু হয় বাংলাদেশের একচ্ছত্র আধিপত্য।

আরও পড়ুনঃ   বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্যপ্রতিমন্ত্রী

ম্যাচের ১৯ মিনিটের আগপর্যন্ত মাত্র ৫ মিনিটে ৪টি গোল আদায় করে নেয় বাংলাদেশ। সাবিনার পাসে কৃষ্ণার গোল এবং কৃষ্ণার পাস থেকে লিপির গোল ছিল দর্শনীয়। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই লিপি ও নওশন জাহানের দুই গোলে ব্যবধান দাঁড়ায় ৬-১।

দ্বিতীয়ার্ধের শুরুতেই দূরপাল্লার বুলেট শটে সাবিনা নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন। চতুর্থ গোলও আদায় করে নিতে বেশি সময় নেননি। এরপর গোল উৎসবে যোগ দেন মাতসুশিমা সুমাইয়া ও নীলুফার ইয়াসমিন নীলা। ৩০ মিনিটে লিপি আক্তারও পূর্ণ করেন নিজের হ্যাটট্রিক।

আরও পড়ুনঃ   বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

শেষ দিকে কৃষ্ণা রানীর দারুণ ফিনিশিং এবং মেহেরুনের অভিষেক গোল ব্যবধান আরও বাড়িয়ে দেয়। ৩৬ মিনিটে ডিফেন্ডার মাসুরা পারভীন গোলরক্ষকের পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়ালে ১৪-১ ব্যবধানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। সাবিনার নেতৃত্ব ও লিপির হ্যাটট্রিকে এটি বাংলাদেশের ফুটসাল ইতিহাসে এক ঐতিহাসিক বিজয়।

৭ দলের টুর্নামেন্টে ৬ ম্যাচ শেষে ৫ জয় ও ১ ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে আসর শেষ করল বাংলাদেশ। সাফের বাইলজ অনুযায়ী, সর্বোচ্চ পয়েন্টধারী দলের হাতে তুলে দেওয়া হবে শিরোপা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই দিনে দ্বিতীয়বারের মতো আন্দোলনে নামার হুমকি ককরোচ পার্টির

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ

রুয়েটে এমএসই ডে অনুষ্ঠিত

নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড

রুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেন

অপহরণ মামলার কিশোরী ভিকটিম তাসনিমকে লক্ষীপুর এলাকা থেকে উদ্ধার

নগরীতে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১০

সমাজে শ্রেণি বৈষম্য দূর করতেই এ সরকার কাজ করে যাচ্ছে : ভূমিমন্ত্রী

১১

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

১২

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

১৩

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

১৪

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

১৫

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

১৬

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

১৭

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

১৮

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

১৯

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

২০

Design & Developed by: BD IT HOST