২৪ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

থাইল্যান্ড ভ্রমণে ভাবনার স্টানিং লুক

অনলাইন ডেস্ক : অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। কাজের চেয়ে নিজের লাইফস্টাইল ও সমসাময়িক বিষয়ে সরব উপস্থিতির কারণে প্রায়ই আলোচনায় থাকেন এই তারকা। সামাজিক মাধ্যমে নিয়মিত নিজের নানা মুহূর্ত ভক্তদের জন্য শেয়ার করেন তিনি। এবারও তার ব্যতিক্রম হলো না; থাইল্যান্ড থেকে একগুচ্ছ ছবি প্রকাশ করে নজর কেড়েছেন নেটিজেনদের।

বর্তমানে থাইল্যান্ডের পাতায়ায় অবস্থান করছেন এই অভিনেত্রী। সেখানকার সৈকত থেকে তোলা বেশ কিছু ছবি প্রকাশ করেন সামাজিক মাধ্যমে। দেখা যায়, প্রিন্টেড স্লিভলেস পোশাকে রয়েছেন ভাবনা; সাথে সানগ্লাস। যেখানে ফুটে উঠেছে অভিনেত্রীর এক ‘স্টানিং লুক’।

আরও পড়ুনঃ   ঈদের নামাজ আদায় করেছেন রাসিক প্রশাসক

সমুদ্রের নীল জলরাশিকে পেছনে রেখে এক বারান্দার সোফায় হেলান দিয়ে বিভিন্ন ভঙ্গিতে পোজ দিয়েছেন। কখনও আনমনে তাকিয়ে, আবার কখনও মৃদু হাসিতে নিজেকে মেলে ধরেছেন অভিনেত্রী। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘সবকিছু বুঝতে পারা মানেই হলো ক্ষমা করে দেওয়া’।

ভাবনার শেয়ার করা এই ছবিগুলোতে নেটিজেনদের ব্যাপক সাড়া দেখা গেছে। তার পোস্টের মন্তব্যঘরে অনুরাগীরা প্রশংসা ও মুগ্ধতায় ভাসিয়েছেন।

আরও পড়ুনঃ   অসুস্থতার খবর জানিয়ে অপারেশন থিয়েটারে অভিনেত্রী, দিলেন সুখবর

নিজেকে সাহসী ও ভিন্ন অবতারে উপস্থাপন করতে ভাবনার জুড়ি নেই।আবার প্রায়ই নতুননতুন কোনো রূপে হাজির হয়ে আলোচনায় আসেন তিনি।

‘নট আউট’ নাটকের মাধ্যমে শোবিজে পথচলা শুরু হয় আশনা হাবিব ভাবনার। এরপর ছোট পর্দায় অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করে তিনি প্রশংসিত হয়েছেন। অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক ঘটে। বর্তমানে নাটকের পাশাপাশি সিনেমাতেও নিয়মিত কাজ করছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই : কাদায় চাপা পড়েছে সব

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : স্থানীয় সরকার মন্ত্রী

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

কাজীহাটা পুরাতন জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসা পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

দৃশ্যমান উন্নয়নের জন্য সরকারকে সময় দিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

‘বরেন্দ্র অঞ্চলে ভূউপরিস্থ পানির ব্যবহার বাড়াতে হবে’: পরিবেশপ্রতিমন্ত্রী

ডিবি-পুলিশ পরিচয়ে সন্তান আটকের ভয়, টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র’

দেশের প্রতিটি সরকারি হাসপাতাল দালালমুক্ত করার প্রত্যয় স্বাস্থ্যমন্ত্রীর

১০

রাজশাহী-নাটোর রুটে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে পড়েছেন যাত্রীরা

১১

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই বৃদ্ধার মৃত্যু

১২

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী ও তার স্ত্রী

১৩

শুভ জন্মাষ্টমী আজ

১৪

মাত্র ৪৫ টাকা চায়ের বিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

১৫

শতবর্ষে উত্তম কুমার, তিনি বাঙালির মনের নায়ক : জয়া আহসান

১৬

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা এডিন জেকোর

১৭

১৬ বছরের ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্ক, যুক্তরাজ্যে নারী শিক্ষিকার বিচার

১৮

মার্কিন হামলায় ইরানের নৌবাহিনীর ৬ সদস্য নিহত

১৯

রাজশাহীতে গয়েশ্বর চন্দ্র রায়কে স্বাগত জানালেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন

২০

Design & Developed by: BD IT HOST