১০ মে ২০২৪
অনলাইন সংস্করণ

পরীমণির জীবনে মেয়ে সন্তানও এসেছে নাম সাফিরা

অনলাইন ডেস্ক : ঢাকাই সিনেমার লাস্যময়ী চিত্রনায়িকা পরীমণি। ভালোবেসে বিয়ে করেছিলেন অভিনেতা শরিফুল রাজকে। এক বছর পরই সন্তানের বাবা-মা হয়েছিলেন এই দম্পতি। কিন্তু রাজ-পরীর সংসার সুখের হয়নি। ছেলে পূণ্যর এক বছর পূর্ণ হওয়ার আগেই স্বামীকে ডিভোর্স দেন পরী। এরপর একমাত্র ছেলেকে নিয়েই ছিল এই নায়িকার জগত।

তবে পরীমণির জীবনে এখন কেবল একজন ছেলে সন্তানই নয়, মেয়ে সন্তানও এসেছে। নায়িকার দুইজনের সংসার তিনজনে পরিণত হয়েছে। সম্প্রতি মেয়ের মা হয়েছেন তিনি।

তবে নিজ গর্ভের সন্তান নয়। পরী এই সন্তান দত্তক নিয়েছেন। বিষয়টি জানিয়েছেন এই নায়িকা নিজেই। পরীর ভাষায়, আমার মেয়ে এলো ঘরে। যার নাম রাখা হয়েছে সাফিরা সুলতানা প্রিয়ম।

নায়িকা বলেন, এই নামেই বিশ্ব চিনবে ওকে। ছেলের পরে মেয়ে! কী যে আনন্দ! পৃথিবীতে আসার ৬ দিন হলো ওর। আমার ঘরে ছেলের পাশে আলো হয়ে আছে। আমি ওকে দত্তক নিয়েছি। নিয়ম মেনে সই করার সময় মনে হলো আল্লাহ আবার আমার জন্য কিছু করলেন।

আরও পড়ুনঃ   সিনেমায় নেই! তবু ঝুঁকি নিয়ে শুটিংয়ে...

জীবনে কখনোই কোনো কিছুর তোয়াক্কা করেননি পরীমণি। নিজের জীবন চালিয়েছেন নিজের মতো করেই। সেটাও আরও একবার উল্লেখ করলেন এই নায়িকা।

পরী বলেন, জীবনে কোনোদিন কিছু নিয়ম অনুযায়ী বা পরিকল্পনা করে করিনি আমি। তাই আল্লাহ আমার জন্য যা যা চেয়েছেন, তাই মাথা পেতে নিয়েছি। ও পরীর মতোই আমার কোলে চলে এলো। কোলে যখন নিই, মনে হয় আমার নাভি কেটেই ও এসেছে। ওর ছবি এখন দিচ্ছি না। কেউ রাগ করবেন না! মা তো…আর কিছু দিন যাক।

এই নায়িকা আরও জানালেন, ছেলে আসার পর থেকে বাড়ি ও বাইরের সব দায়িত্ব নিজে সামলাচ্ছি। কী করে যে পারি! ছবির কাজ একটানা করতে পারছি না। কিন্তু আমাকে তো এবার আরও কাজ করতে হবে, ছেলে আর মেয়ের জন্য। খুব শিগগিরি ‘প্রীতিলতা’র কাজ শেষ করতে হবে। ওটা আগে করতে চাই। সেই জন্য আগের চেহারায় ফিরতে হবে।

সমাজকে আরও একবার ভুল প্রমাণ করতে চান পরীমণি। দেখাতে চান, জন্ম না দিলেও সেই সন্তানকে সঠিকভাবে লালন করে বড় করে তোলা যায়।

আরও পড়ুনঃ   অনন্যার প্রাক্তনের সঙ্গে অভিনেত্রীর বাবা, নেটিজেনদের হাসাহাসি

পরী বলেন, আমি যা মন থেকে চাই তাই করি। কে কী বলল সে সব নিয়ে কোনও দিন ভাবিনি। কে বলেছে বাবা ছাড়া সন্তান মানুষ করা যায় না? কে বলেছে জন্ম দেওয়া বাবা-মা ছাড়া সন্তান মানুষ হয় না? এই সব নিয়ম সমাজের তৈরি। এই তো আর কয়েক দিনের মধ্যেই মাতৃ দিবস নিয়ে হইচই হবে। কিন্তু সেখানেও তো পিতৃতন্ত্রের আদলে তৈরি করা মেয়েদের জয়গান। এ সব কিছু থেকে নিজেকে সরিয়ে কাজ আর সন্তানদের নিয়ে বাঁচব আমি।

পরীমণির আকাশ এখন বড় হয়ে গেছে। সেটাও তার দুই সন্তানের কারণে। নায়িকার ভাষায়, এখন রাতের দিকে সব শান্ত হয়ে আসার পরে একদিকে ছেলে আর একদিকে ঘুমন্ত মেয়ের মাঝে যখন চোখ খুলে দেখি তখন মনে হয় পরীমণির আকাশটা বড় হয়ে আসছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST