১৬ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ছড়ার উৎসবে সংবর্ধনা পেলেন ২২ গুণিজন

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে নগর ভবনের এনেক্স হলরুমে রাজশাহী ছড়া সংসদের উদ্যোগে এ উৎসব অনুষ্ঠিত হয়।

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ছড়া সাহিত্য ও সংস্কৃতিচর্চার উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উৎসবে সাহিত্য, গবেষণা, সংগীত, নাট্য, সমাজসেবা, চিকিৎসা ও সাংস্কৃতিক সংগঠনে বিশেষ অবদানের জন্য ২২ জন গুণিজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে নগর ভবনের এনেক্স হলরুমে রাজশাহী ছড়া সংসদের উদ্যোগে এ উৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ও সিটি করপোরেশনের প্রশাসক ড. আ.ন.ম. বজলুর রশীদ। অনুষ্ঠানে ‘খড়কুটো উৎসব সংখ্যা’ ও ‘রঙ মাখা শব্দের ঢেউ’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। গ্রন্থ দুটির পাঠ উন্মোচন করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন- রাজশাহী ছড়া সংসদের সাধারণ সম্পাদক হাসান আবাবিল। সভাপতিত্ব করেন রাজশাহী ছড়া সংসদের সভাপতি নূরউল ইসলাম। তিনি বলেন, ছড়া উৎসবের মাধ্যমে নতুন লেখক ও পাঠক তৈরি হচ্ছে। একই সঙ্গে যাঁরা দীর্ঘদিন ধরে সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রেখে চলেছেন, তাঁদের সম্মান জানানো হচ্ছে।

আরও পড়ুনঃ   বাংলাদেশের বিপক্ষে সিরিজ বাতিল করল আয়ারল্যান্ড

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কবি ও গবেষক ড. মাহফুজুর রহমান আখন্দ, গভ. নিউ ডিগ্রি কলেজের অধ্যক্ষ (অব.) ড. আব্দুর রহমান, রাজশাহী কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও কথাসাহিত্যিক জুয়েল কিবরিয়া, শতফুল বাংলাদেশের নির্বাহী পরিচালক নাজিম উদ্দীন মোল্লা এবং শাপলা গ্রাম-উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. মোহসিন আলী।

হাসান আবাবিল সম্পাদিত ‘খড়কুটো উৎসব সংখ্যা’ নিয়ে আলোচনা করেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগের প্রধান প্রফেসর ড. শিরীন আখতার নীনা। আর ‘রঙ মাখা শব্দের ঢেউ’ নিয়ে আলোচনা করেন চাঁপাইনবাবগঞ্জের মহিপুর কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. শহীদ সারওয়ার আলো।

আরও পড়ুনঃ   উত্তাল শাহবাগ, রাতভর থাকার ঘোষণা

অনুষ্ঠানে কবিতায় বিশেষ অবদানের জন্য কবি শামীমা নাইস, কবি মুসতাহসিনা তামান্না মুক্তা, কবি সেলিনা পারভীন রুমা ও ড. শহীদ সারওয়ার আলোকে সংবর্ধনা জানানো হয়। ছড়া সাহিত্যে বিশেষ অবদানের জন্য সম্মাননা পান ছড়াকার আশরাফুল হক পলাশ। এছাড়া নজরুল গবেষণায় সানারুল ইসলাম বাহার, সংগীতে তুষার মাহমুদ ও মো. আব্দুস সালাম খান; সমাজকর্মে মোহসিন আলী ও হামিমা উম্মে মোরশেদা; পাঠাগার আন্দোলনে বইবন্ধু আমিনুল হক রিন্টু, পরিবেশ ও নারী উন্নয়ন গবেষণায় পারভেজ বাবুল, সাহিত্য ও সম্পাদনায় নাসরীন রহমান, সুলতানা রিজিয়া ও রেবেকা আসাদ; চিকিৎসা সেবায় ফজলুল কবির পাভেল, নারী উদ্যোক্তায় হুমায়রা রহমান মাসুমা, নাট্যশিল্পে হৃদয় রনি, উপস্থাপনায় রজব আলী এবং সাহিত্য সংগঠনে নীরু নীলিমায় ও আলমগীর কবির হৃদয়কে সংবর্ধনা দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

ইসলামাবাদে পাকিস্তান-ইরান পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

তথ্য অধিকার : সুশাসন, স্বচ্ছতা ও নাগরিক ক্ষমতায়নের ভিত্তি

পাবনাপাড়ায় ভূমিহীনদের পাশে রাসিক প্রশাসক

নগরীর ৪নং ওয়ার্ডবাসীর সমস্যা সমাধানে সরেজমিন পরিদর্শন ও মতবিনিময়ে রাসিক প্রশাসক

তানোরে সরকারি কলেজের জমি দখল করে পাকা দোকান নির্মাণের অভিযোগ

১৭নং ওয়ার্ড ক্রিকেট লীগের সিজন-৯ উদ্বোধন

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া ও উজ্জীবিত করা হবে : রাসিক প্রশাসক

দরগা মসজিদ ও মাজারের উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

দিনাজপুরে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩১

১১

জয়পুরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১

১২

মাহফিলের দাওয়াত ঘিরে দাওকান্দি কলেজে উত্তেজনা, প্রদর্শকের বিরুদ্ধে মারধরের অভিযোগ

১৩

বাড়ির সামনে ভূমিহীনদের অনশন ভাঙালেন ভূমিমন্ত্রী

১৪

রাজশাহীতে ইউনিয়নের কার্যালয় দখলে ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ

১৫

জেলা তথ্য অফিসের পরিচালক তাজকিয়া আকবারী’র অবসরজনিত বিদায় সংবর্ধনা

১৬

রাজশাহীতে রপ্তানি বাণিজ্য ও ডকুমেন্টেশন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৭

রাজশাহীতে বিপুল পরিমাণ নকল সিগারেট উদ্ধারসহ গ্রেপ্তার ১

১৮

মায়ের দুধের বিকল্প নেই, পুষ্টি সচেতনতা জোরদারের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

১৯

শিক্ষামন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনারের সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST