১১ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

পোশাকে স্বামীর পদবি, আলোচনায় আলিয়া ভাট

অনলাইন ডেস্ক : বলিউডের অন্যতম প্রভাবশালী কাপুর পরিবারের পুত্রবধূ হিসেবে পরিচিত আলিয়া ভাট। এবার নিজের পোশাকের মাধ্যমে শ্বশুরবাড়ি ও স্বামীর প্রতি ভালোবাসা প্রকাশ করে নতুন করে আলোচনায় এসেছেন অভিনেত্রী। সম্প্রতি মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে উপস্থিত হন আলিয়া ভাট, সে সময় তার পরনের শার্টে লেখা শ্বশুরবাড়ির পদবি ‘কাপুর’ নজর কাড়ে ভক্তদের।

মুম্বাইয়ের ওই অনুষ্ঠানে আলিয়ার ফ্যাশন সবার নজর কাড়ে। তবে সব ছাপিয়ে আলোচনায় আসে তার শার্টের বুকের কাছে সাদা সুতোয় নকশা করে হিন্দিতে লেখা ‘কাপুর’ শব্দটি। ছিমছাম মেকআপ আর আভিজাত্যপূর্ণ এই সাজে আলিয়াকে দেখে ভক্তদের অনেকেই তাকে কাপুর পরিবারের ‘রানি’ বলে আখ্যা দেন। নেটিজেনদের মতে, পোশাকের মাধ্যমেও যে পরিবারের প্রতি সম্মান ও গর্ব প্রকাশ করা যায়, আলিয়া সেটিই প্রমাণ করলেন।

আরও পড়ুনঃ   সত্যিই কি নাগার সঙ্গে প্রেম করছেন এই অভিনেত্রী?

বলিউডে অভিনয়ের পাশাপাশি প্রযোজনা সংস্থা ও শুটিং নিয়ে আলিয়ার ব্যস্ততা প্রচুর। তবে এত সব কাজের মাঝেও তিনি সংসার নিয়েও ব্যস্ত রয়েছেন। কাপুর পরিবারের পুত্রবধূ হিসেবে নিজের গর্বের কথা তিনি এর আগেও একাধিকবার প্রকাশ করেছেন। নিজের মা ও বোনের পাশাপাশি শাশুড়ি নীতু কাপুরের সঙ্গেও তার সম্পর্ক অত্যন্ত চমৎকার। দুই পরিবারেই সমান গুরুত্ব দিয়ে তিনি দায়িত্ব পালন করেন।

আরও পড়ুনঃ   রাজশাহীতে তেল নিতে গিয়ে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু

বলিউডে দীর্ঘ আড়াই দশক ধরে বিভিন্ন পরিবারের দাপট থাকলেও কাপুর পরিবারকে অন্যতম প্রভাবশালী মনে করা হয়। ২০২২ সালে অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে বিয়ের পর থেকেই আলিয়া এই পরিবারের একজন সদস্য। কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখার কারণে প্রায়ই সংবাদের শিরোনামে আসেন আলিয়া ভাট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

রুয়েট কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

যাত্রীবেশে ফেন্সিডিল বহনকালে গ্রেফতার ১

নওগাঁয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১২

নগরীর বোয়ালিয়া থানায় বৃক্ষ রোপণ করলেন ওসি মাছুমা মুস্তারী

১৩

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

১৪

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

১৫

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৬

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

১৭

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১৮

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

১৯

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST