১৫ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

রুক্মিণী কি সত্যিই বিপাকে? পহেলা বৈশাখ রহস্য ফাঁস

অনলাইন ডেস্ক : নিজের ইনস্টাগ্রামে বার্তা দিয়ে রুক্মিণী মৈত্র জানিয়েছেন—সাইবার ক্রাইমের শিকার হয়েছেন। তার ফেসবুক প্রোফাইল নাকি হ্যাক হয়েছে! এমন অবস্থায় নায়িকাকে নিয়ে বেশ চিন্তায় ছিলেন নায়ক-প্রযোজক জিৎ। সাহা্য্যে এগিয়েও আসেন। কিন্তু রুক্মিণী কি সত্যিই বিপাকে?

পহেলা বৈশাখে এ অভিনেত্রীর পোস্ট দেখে রহস্য তৈরি হয়েছে। কারণ সেখানে রয়েছে ‘বুমেরাং’ ছবির টিজার।

এদিকে ইনস্টাগ্রামে বার্তায় রুক্মিণী বলেন, সবাইকে জানাচ্ছি যে, আমার ফেসবুক প্রোফাইল হ্যাক করা হয়েছে। সেই নিশা নামের প্রোফাইল থেকে নানারকম মেসেজ যাচ্ছে। ওই মেসেজের কোনও উত্তর দেবেন না। সকাল থেকেই আমাকে অনেকে বিষয়টি জানিয়েছেন। আমার টিম পুরো বিষয়টা খতিয়ে দেখছে। খুব দ্রুতই আবার ফিরব।

আরও পড়ুনঃ   ‘দোয়া করেন যাতে তাড়াতাড়ি জীবনসঙ্গী খুঁজে পাই’

অভিনেত্রীর এই পোস্টে জিৎ লেখেন, আরে পাগলি এ কী হলো! আমি জানি এগুলো দেখাশোনা করার জন্য তোমার অত্যন্ত দক্ষ একটা টিম আছে। কিন্তু যদি তোমার ঠিক মনে হয় তাহলে আমি আমার টিমকেও বিষয়টা খতিয়ে দেখতে বলতে পারি।

এই প্রস্তাবে স্বাগত জানিয়ে রুক্মিণী লেখেন, কোনও ক্লু নেই! কী হচ্ছে কিছুই বুঝতে পারছি না। তবে হ্যাঁ আরও একটু সাহায্য পেলে সুবিধাই হবে। আপনার টিম তো আমারও।

এর পর রোববার অর্থাৎ পহেলা বৈশাখের দিন ‘কাহানি মে টুইস্ট’। ‘বুমেরাং’ ছবির টিজারের লিঙ্ক শেয়ার করে রুক্মিণীর ফেসবুক প্রোফাইলে লেখা হয়, “সরি রুক্মিণী, আমি নিশা! সমর সেনের কথাতে আমি হ্যাক করেছিলাম আর সমর সেনের কথাতেই এটা ফিরিয়ে দিচ্ছি। আমি আর সমর সেনকে জানতে এই লিঙ্কে ক্লিক করো।”

আরও পড়ুনঃ   জয়ের সঙ্গে নিজের গোপন সম্পর্কের কথা ফাঁস করলেন মাহি!

প্রসঙ্গত, ‘বুমেরাং’ সিনেমায় জিতের চরিত্রের নাম সমর সেন। যে পেশায় বিজ্ঞানী। আর নিশা নামের রোবটের চরিত্রে দেখা যাচ্ছে রুক্মিণীকেই। অতএব, হ্যাকের এই ট্র্যাপ ছবির টিজার প্রকাশ করার জন্যই। সৌভিক কুণ্ডু পরিচালিত ছবিটি মুক্তি পাবে আগামী ৭ জুন। জিৎ-রুক্মিণী ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সৌরভ দাস, দেবচন্দ্রিমা, খরাজ মুখোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য ও রজতাভ দত্ত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST