৭ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

দেখার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে : রাধিকা আপ্তে

অনলাইন ডেস্ক : বলিউডে সাহসী এবং স্পষ্টভাষী হিসেবে রাধিকা আপ্তের পরিচিতি দীর্ঘদিনের। এবার সিনেমার পর্দায় রোম্যান্স বা ভালোবাসার নামে যা দেখানো হচ্ছে, তা নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন এই অভিনেত্রী। বর্তমান বিনোদন জগতে যেভাবে হিংসাকে উপজীব্য করা হচ্ছে, তা কোনোভাবেই মেনে নিতে পারছেন না তিনি।

সিনেমায় কিছু আবেগঘন প্রেমের মুহূর্ত প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার চরিত্রের মানসিক ভাঙন দীর্ঘদিনের অবিচারের ফল। মানুষ বিষয়টিকে হয়তো ভালোবাসা ভেবে ভুল করে। এটাই হলো সমস্যার। আমার মনে হয় না ছবিতে যা ঘটেছে তা প্রেম। ক্রমাগত অবিচার এবং দুর্ব্যবহারের ফলে অনেক কিছু ফুটে ওঠে।’

আরও পড়ুনঃ   বাঘায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এমপি চাঁদ

‘আমি এই বিষয়টিকে বিশ্বের অন্য কারও প্রতি প্রেম হিসেবে চিহ্নিত করতে চাই না। আমায় সব কিছু দেখার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। আমার চরিত্রের সঙ্গে যা ঘটে তা অনেক দুর্ব্যবহারের ফল। আমাদের সংস্কৃতিতে আবেগকে ভালোবাসা বলে ভুল করা হয়।’

রাধিকা আরও বলেন, ‘ কিন্তু আবেগ কখনওই রোম্যান্স বা ভালোবাসা নয়। যখন আমরা বার বার কারও সুখের জন্য আপোস করি, তবে এই বিষয়টাকে আমরা ভালোবাসা বলতে পারি না। এই সিনেম্যাটিক চিন্তাভাবনার সঙ্গে আমি সম্পূর্ণ একমত নই।’

আরও পড়ুনঃ   ভারতে ফের করোনা সংক্রমণ, মিলেছে নতুন ৪ সাব-ভেরিয়েন্ট

তার কথায়, ‘আমি বেশ বিরক্ত হই এসব দেখে। আমাকে এটা রাখঢাক না রেখেই বলতে হচ্ছে। এই মুহূর্তে বিনোদন হিসেবে বিক্রি হচ্ছে হিংসা। যা আমি সহ্য করতে পারছি না। আমি এমন একটি পৃথিবীতে একটি শিশুকে বড় করতে চাই না, যেখানে এটি শুধুই বিনোদন।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১১০১

মান্দা থানার বাক ও শারীরিক প্রতিবন্ধী ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

বাঘায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর শুভ উদ্বোধন

রাসিক প্রশাসকের সঙ্গে দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ

রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

রুয়েটে কিউএস র‌্যাংকিং কমিটির সভা অনুষ্ঠিত

রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সঙ্গে আইসিআরসি প্রতিনিধির মতবিনিময়

নিয়ামতপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৪

১০

নগরীতে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উপলক্ষে পোনামাছ অবমুক্তকরণ ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

১১

নিয়ামতপুরে শহীদ জিয়া স্মৃতি পরিষদ ও পাঠাগারের উদ্বোধন

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

১৩

মান্দায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

১৪

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

১৫

সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল এবং মাদকদ্রব্য জব্দ

১৬

অস্ট্রেলিয়ার মাটিতে দ্রুত টেস্ট জয়ের রেকর্ড গড়ল বাংলাদেশ

১৭

মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর

১৮

বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী

১৯

মান্দায় মোবাইল কোর্টে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

২০

Design & Developed by: BD IT HOST