৪ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহী এডিটরস ফোরামের সাথে বিএনপি প্রার্থী শরীফ উদ্দীনের মতবিনিময়

রাজশাহী এডিটরস ফোরামের সাথে মতবিনিময় করেছেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি দলীয় প্রার্থী মেজর জেনারেল (অব:) শরীফ উদ্দীন।

স্টাফ রিপোর্টার : রাজশাহী এডিটরস ফোরামের সাথে মতবিনিময় করেছেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি দলীয় প্রার্থী মেজর জেনারেল (অব:) শরীফ উদ্দীন। নগরীর একটি রেস্তোরাঁয় আয়োজিত এই সভায় নির্বাচনী পরিবেশ, রাজশাহীর উন্নয়ন ভাবনা নিয়ে আলোচনা হয়।

মেজর জেনারেল (অব:) শরীফ উদ্দীন বলেন, একটি সুন্দর নির্বাচনের অপেক্ষা করছে মানুষ। গোদাগাড়ী-তানোর এলাকার সামগ্রিক বিষয়ে আলাপকালে তিনি বলেন, সাবেক মন্ত্রী আমার বড়ভাই ব্যারিস্টার আমিনুল হক এ অঞ্চলের মানুষের কাছে খুবই প্রিয় ছিলেন। আমি পাড়া মহল্লায় ঘুরতে গিয়ে তার প্রমান পাচ্ছি। বারবার তাঁর নাম করেন ছোট বড় সকলেই। এলাকার উন্নয়নের কথা বললে সব শ্রেনী পেশার মানুষ আজও ব্যারিস্টার আমিনুল হকের নাম বলেন,তাঁর প্রসংশা করেন। মেজর (অব:) শরীফ উদ্দীন বলেন, এলাকার উন্নয়নে নতুন করে কাজ করার অনেক সুযোগ রয়েছে।

আরও পড়ুনঃ   মাঠ-পার্ক পুনরুদ্ধার ও মাদকমুক্তকরণে উদ্যোগ নিয়েছে সরকার : এলজিআরডি মন্ত্রী

মানুষের জীবন মান উন্নয়নে অনেক কিছুই করার রয়েছে। আমি এলাকায় গিয়ে মানুষের সাথে কথা বলে এসব অনুধাবন করছি। আগামী দিনের উন্নয়ন ভাবনা নিয়ও কথা বলেন শরীফ উদ্দীন।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি ও সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক মো. লিয়াকত আলী, সহ-সভাপতি ও আমাদের রাজশাহী পত্রিকার সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ ও সানশাইন পত্রিকার সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক ও গণধ্বনি প্রতিদিনের সম্পাদক ইয়াকুব শিকদার, নির্বাহী সদস্য ও সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, নতুন প্রভাত পত্রিকার সম্পাদক সোহেল মাহবুব। অনুষ্ঠান সঞ্চালনা করেন, রাজশাহী এডিটরস ফোরামের সাধারণ সম্পাদক ও রাজশাহীর সংবাদ পত্রিকার সম্পাদক আহসান হাবীব অপু।

আরও পড়ুনঃ   রাজশাহী এডিটরস ফোরামের সাথে হাসেন আলী ব্যবসায়ী পরিষদের মতবিনিময়

মতবিনিময়কালে মেজর (অব:) শরীফ উদ্দীন রাজশাহীর উন্নয়ন অগ্রগতি, সমস্য সম্ভাবনা ও সংস্কৃতি চর্চায় স্থানীয় সংবাদপত্রগুলোর অবদান নিয়েও কথা বলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুরে ৮ মাসে ২০০ জনের আত্মহত্যার চেষ্টা

রাজশাহী কলেজের কমনরুম সংস্কারসহ পাঁচ দফা দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী

ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে শক্তিশালী হচ্ছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর : বাণিজ্যমন্ত্রী

নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

পাহাড়ি অঞ্চলের সামগ্রিক অগ্রগতি প্রধানমন্ত্রী নিজে তদারকি করছেন : পার্বত্যমন্ত্রী

সৌদির এফ-১৫ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ হুথিদের

মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি বিদ্যুৎ অফিসে অনিয়মের পাহাড়: চরম ভোগান্তিতে সাধারণ গ্রাহক

জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

১০

বাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে স্ত্রী খুনের অভিযোগ

১১

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

১২

রাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

১৩

বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

১৪

গোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা

১৫

বিএসটিআই’র অনুমোদনহীন খাবার পানি উৎপাদনকারীকে জরিমানা

১৬

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন UH&FPO ডা. হাসান আলী মোল্লাকে ফুলেল শুভেচ্ছা

১৭

তাপপ্রবাহ মোকাবিলায় টেকসই শীতলীকরণ ব্যবস্থার তাগিদ

১৮

চারঘাটে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি আবু সাইদ চাঁদ

১৯

ডেঙ্গু প্রতিরোধে চারঘাটে পরিচ্ছন্নতা অভিযান ও গণসচেতনতা কর্মসূচি

২০

Design & Developed by: BD IT HOST