২ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

নওগাঁ-১ আসনে মনোনয়ন দাখিলকারী অর্ধেক প্রার্থী একই উপজেলার

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ- ১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করা অর্ধেক প্রার্থীর বাড়ি একই উপজেলায়। জেলার নিয়ামতপুর, পোরশা ও সাপাহার উপজেলা নিয়ে নওগাঁ -১ আসন গঠিত।

গত ২৯ ডিসেম্বর সহকারী রিটার্নিং কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের জমা দেওয়া মনোনয়নপত্র থেকে এ তথ্য জানা গেছে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ আসনে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলাম আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি ও স্বতন্ত্র হিসেবে মোট আটজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁর মধ্যে চারজনই নিয়ামতপুর উপজেলার বাসিন্দা। নিয়ামতপুর নওগাঁ জেলার মধ্যে আয়তনে সবচেয়ে বড় উপজেলা।

আরও পড়ুনঃ   নিজেরাই ফাঁসলেন তারা!

প্রার্থীদের জমা দেওয়া মনোনয়নপত্র ও স্থানীয় সূত্রে জানা গেছে, এ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি নিয়ামতপুর উপজেলার রাউতাড়া গ্রামের বাসিন্দা। একই গ্রামের মন্ডলপাড়ার বাসিন্দা স্বতন্ত্র প্রার্থী মো. সোহরাব হোসেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি ডা. মো. ছালেক চৌধুরী। তিনি উপজেলার বালাহৈর গ্রামের বাসিন্দা। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আরও মনোনয়ন জমা দিয়েছেন উপজেলা বিএনপির সহসভাপতি মো. নূরুল ইসলাম। তিনি উপজেলার ছাতড়া গ্রামের বাসিন্দা। অন্য চারজন প্রার্থীর মধ্যে দুজনের বাড়ি পোরশা উপজেলায় ও দুজনের বাড়ি সাপাহার উপজেলায়।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে সিলিং ফ্যান খুলে দুই শিক্ষিকা আহত

নওগাঁ জেলা নির্বাচন কার্যালয় হতে জানা গেছে, নওগাঁ-১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৪ হাজার ৬৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৫ হাজার ৩৭৭ জন। নারী ভোটার ২ লাখ ৩৮ হাজার ৬৮৪ জন আর হিজড়া ভোটার রয়েছেন চারজন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুসল্লিদের সাথে দোয়ায় অংশ নিলেন নবনির্বাচিত এমপি মিনু

ফরিদপুরের তিন আসনে বিএনপির জয়, একটিতে জামায়াত

রুয়েটে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া

বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব

২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, কোন দল কত পেল

রাজশাহী সীমান্তে ভারতীয় সিরাপ জব্দ

ভারত পাকিস্তানের কাছে হারলে শেষ আটের সমীকরণ কী হবে?

যশোরের ৬টি আসনের ৫টিতে জামায়াতের ভূমিধস বিজয়

সিলেট বিভাগের প্রথম নারী সংসদ সদস্য ইলিয়াসপত্নী লুনা

২০ বছর পর চতুর্থবার সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত

১০

হয় সমঝোতা, নয়তো ফের ‘মিডনাইট হ্যামার’, ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের

১১

মধ্যপ্রাচ্যে বিশ্বের সর্ববৃহৎ বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

১২

চাঁপাইনবাবগঞ্জের তিন আসনেই জামায়াতের জয়

১৩

নওগাঁ জেলায় পাঁচটিতে বিএনপি, একটিতে জামায়াত বিজয়ী

১৪

জয়পুরহাটে ২টি আসনে, জামায়াত ১টি, বিএনপি ১টিতে জয়ী

১৫

সিরাজগঞ্জে ৫টি আসনে বিএনপি, একটিতে জামায়াত বিজয়ী

১৬

পাবনার ৩টি আসনে জামায়াত ইসলামী, দুটিতে বিএনপি বিজয়ী

১৭

পবা-মোহনপুরের মানুষের ভালোবাসায় সিক্ত মিলন

১৮

রাজশাহী-১ গোদাগাড়ী-তানোর আসনে জামায়াত প্রার্থী নির্বাচিত

১৯

রাজশাহী-৪ (বাগমারা) আসনে কে কত ভোট পেয়েছে

২০

Design & Developed by: BD IT HOST