৩১ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

নতুন বছরে বৈষম্যহীন বাংলাদেশ গড়ব : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত

অনলাইন ডেস্ক : ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস দেশে ও বিদেশে বসবাসরত সকল বাংলাদেশিসহ সমগ্র বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। আগামীকাল ‘ইংরেজি নববর্ষ’ উপলক্ষ্যে আজ বুধবার দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা এই শুভেচ্ছা জানান।

মুহাম্মদ ইউনূস বলেন, ‘নতুন বছরে আরও জোরদার হোক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন। নতুন বছর সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। সবাইকে শুভ নববর্ষ।’

তিনি বলেন, ‘নববর্ষ মানেই নতুন স্বপ্ন, নতুন আশা ও নতুন সম্ভাবনার সূচনা। নতুনের এ আগমনি বার্তা আমাদের উদ্বেলিত করে। সব গ্লানি ভুলে সুন্দর আগামীর পথচলার জন্য যোগায় নবোদ্যম ও অনুপ্রেরণা।’

আরও পড়ুনঃ   নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমাতে একটু সময় লাগবে: অর্থ উপদেষ্টা

একটি গণতান্ত্রিক বাংলাদেশে আমরা সবাই দেশকে ভালোবেসে মানুষের কল্যাণে সর্বশক্তি নিয়োগ করবো এমন আশা প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘নতুন বছরে সকল চ্যালেঞ্জ একসাথে মোকাবিলা করে একটি সাম্য ও ন্যায়ভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলব।’

মুহাম্মদ ইউনূস বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের পর পরিবর্তিত প্রেক্ষাপটে নতুন বছর আমাদের জাতীয় জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ত্রুটিপূর্ণ রাষ্ট্রব্যবস্থাকে মেরামত করে গণতান্ত্রিক উত্তরণের পথে যে যাত্রা আমরা শুরু করেছি, নতুন বছরে একটি জাতীয় নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোট আয়োজনের মধ্য দিয়ে তা পূর্ণতা পাবে বলে আমরা আশা করছি।’

আরও পড়ুনঃ   পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান

বাণীতে তিনি বলেন, সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে এ নির্বাচন ও গণভোট আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও বেগবান করবে-নতুন বছরে এটিই আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোদাগাড়ীর সুলতানগঞ্জ-ভারতের মুর্শিদাবাদের ময়া নৌবন্দর পরীক্ষামূলকভাবে চালু হলেও বছর না ঘুরতেই কার্যত স্থবির

রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩০

তানোরে চিকিৎসার নামে প্রতারণা ! ক্লিনিকের ছড়াছড়ি

বিজিবি’র অভিযানে রাজশাহী সীমান্তে ভারতীয় সিরাপ জব্দ

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হচ্ছে বিপিএল

নিজেদের আকাশসীমা খুলে দিলো ইরান

ট্রাম্প ‘সুর নরম’ করলেও হামলা নিয়ে এখনো উদ্বিগ্ন ইরান

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চায় না তুরস্ক

গ্রিনল্যান্ডে সেনা উপস্থিতি বাড়াচ্ছে ডেনমার্ক

পোস্টাল ব্যালট নিয়ে সিইসির কাছে উদ্বেগ জানাল বিএনপি

১০

জামায়াত কার্যালয়ে জোটের জরুরি বৈঠক

১১

শিক্ষা সপ্তাহ সুকুমার বৃত্তি প্রকাশের একটি প্লাটফর্ম : অতিরিক্ত বিভাগীয় কমিশনার

১২

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিদল

১৩

প্রধান উপদেষ্টার সঙ্গে বিকেলে তারেক রহমানের সাক্ষাৎ

১৪

ফের ঢাকার তিন স্থান অবরোধ

১৫

বিনামূল্যে জলাতঙ্কের ভ্যাকসিন মিলছে রামেক হাসপাতালে

১৬

আপিল শুনানির পঞ্চম দিনে আরো ৭৩ প্রার্থী বৈধ

১৭

বাংলাদেশসহ বিশ্বের ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১৮

আমি চোখ ফেরাতে পারছি না : সাফা কবির

১৯

‘ইন্ডাস্ট্রিতে আমার কোনো প্রেমিক নেই’

২০

Design & Developed by: BD IT HOST