৩০ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

কবে চার হাত এক হচ্ছে বিজয়-রাশমিকার?

অনলাইন ডেস্ক : দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবোরকোন্ডা ও রাশমিকা মান্দানা কি তবে সত্যিই ছাদনাতলায় বসছেন? দীর্ঘদিনের লুকোচুরি আর গুঞ্জনের অবসান ঘটিয়ে এবার তাদের বিয়ের সানাই বাজার সুর শোনা যাচ্ছে। বলিপাড়া ও দক্ষিণী ইন্ডাস্ট্রিতে জোর গুঞ্জন, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসেই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন এই চর্চিত যুগল।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসবেন বিজয় ও রাশমিকা। রাজকীয় আভিজাত্যে মোড়ানো রাজস্থানের উদয়পুরের একটি বিলাসবহুল প্রাসাদে বসবে তাদের বিয়ের আসর। পরিবার এবং অত্যন্ত ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে সেখানে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

আরও পড়ুনঃ   যশোরে ৪টি আসনে ধানের শীষ প্রার্থীর পক্ষে নেই বঞ্চিতরা

এরপর হায়দরাবাদে ফিরে চলচ্চিত্র জগতের সহকর্মীদের জন্য জমকালো বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করবেন এই নবদম্পতি। গোপন প্রেম ও আংটির রহস্য বিজয় ও রাশমিকার প্রেমের গুঞ্জন নতুন কিছু নয়। একাধিকবার তাদের একসঙ্গে ছুটি কাটাতে দেখা গেছে।

এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ছবির ব্যাকগ্রাউন্ড বা লোকেশন দেখে নেটিজেনরা বারবার তাদের প্রেমের প্রমাণ খুঁজে পেয়েছেন। সম্প্রতি উভয়ের অনামিকায় দামী আংটি দেখে অনুরাগীদের মনে সেই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে। যদিও বরাবরই নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ কুলুপ এঁটে রেখেছেন এই দুই তারকা।

আরও পড়ুনঃ   বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

উল্লেখ্য, ২০১৭ সালে অভিনেতা রক্ষিত শেঠির সঙ্গে বাগদান সেরেছিলেন রাশমিকা। কিন্তু এক বছরের মাথায় সেই সম্পর্ক ভেঙে যায়। ইন্ডাস্ট্রির অনেকের মতে, অতীতের সেই তিক্ত অভিজ্ঞতার কারণেই বিজয়-রাশমিকা নিজেদের বর্তমান সম্পর্ক নিয়ে জনসম্মুখে অতটা সরব হতে চাইছেন না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১০

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১১

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১২

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৩

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৪

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৫

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৬

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৭

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

১৮

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

১৯

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

২০

Design & Developed by: BD IT HOST