৩০ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজশাহীতে শোকের ছায়া

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজশাহীতে শোকের ছায়া

স্টাফ রিপোর্টার : বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে রাজশাহীজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকেই বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোক ও বেদনার আবহ বিরাজ করছে। দলীয় কার্যালয়, নেতাকর্মীদের বাসা-বাড়ি ও রাজনৈতিক অঙ্গনে দেখা যায় আবেগঘন পরিবেশ। অনেককে কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল থেকেই নগরীর মালোপাড়ায় অবস্থিত রাজশাহী মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের ভিড় জমতে শুরু করে। কার্যালয়ের ভেতর-বাইরে শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়। নেতাকর্মীদের মুখে ছিল প্রিয় নেত্রীর স্মৃতি, ত্যাগ ও রাজনৈতিক সংগ্রামের কথা। বেলা সাড়ে ১১টায় মহানগর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন সভাপতিত্ব করেন। এতে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি আসলাম সরকার, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, জেলা বিএনপির সদস্য রায়হানুল আলম রায়হানসহ জেলা ও মহানগর বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী।
দোয়া মাহফিলে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে তাঁর রাজনৈতিক জীবনের অবদান স্মরণ করে দেশ ও জাতির জন্য দোয়া করা হয়। উপস্থিত নেতাকর্মীরা চোখের জলে প্রিয় নেত্রীর বিদায়কে স্মরণ করেন।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ এক অপূরণীয় ক্ষতির মুখে পড়েছে। তিনি শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন, বরং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের এক অবিসংবাদিত নেতৃত্ব ছিলেন। দেশের স্বাধীনতা-পরবর্তী রাজনৈতিক ইতিহাসে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
বক্তারা আরও বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া আপসহীন নেতৃত্ব, দৃঢ় মনোবল ও সাহসিকতার পরিচয় দিয়েছেন। নানা প্রতিকূলতার মধ্যেও তিনি দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করে গেছেন। তাঁর আদর্শ ও রাজনৈতিক দর্শন বিএনপির নেতাকর্মীদের জন্য চিরকাল পথনির্দেশক হয়ে থাকবে।
নেতাকর্মীরা বলেন, এই শোকের মুহূর্তে দলকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ রাখাই হবে বেগম খালেদা জিয়ার প্রতি প্রকৃত শ্রদ্ধা। তাঁর আদর্শকে ধারণ করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির সকল নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। জানা যায়, গত ২৩ নভেম্বর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্র ও ফুসফুসজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

এক পাইলট গাঁজা সেবন করে ধরা, সবার জন্য পরীক্ষা বাধ্যতামূলক এয়ার ইন্ডিয়ার

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

১০

শিক্ষাই শিশু-যুবাদের জীবন বদলের অন্যতম হাতিয়ার: জেলা প্রশাসক

১১

রাষ্ট্রপতি নির্বাচন : ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা

১২

সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ

১৩

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

১৪

আরো নতুন ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

১৫

নগরীর রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত

১৬

আরইউজের নেতৃবৃন্দের সঙ্গে আরএমপির মতবিনিময়

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৮

তরুণদেরকে উদ্যোক্তা হওয়ার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

১৯

হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার অন্যতম বড় ক্ষেত্র : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST