২৯ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

অ্যাওয়ার্ড নাইটে নজর কাড়লেন মেহজাবীন

অনলাইন ডেস্ক : নাটক-ওটিটির গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের আধিপত্য দেখিয়েছেন মেহজাবীন চৌধুরী। শুধু তাই নয়, ফ্যাশন সেন্সেও অনেকটাই এগিয়ে এই অভিনেত্রী। সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এবার নতুন লুকে দেখা মিলল মেহজাবীনকে।

সামাজিক মাধ্যমে সরব এই অভিনেত্রী নিয়মিতই নিজের ব্যক্তিগত ও পেশাদার জীবনের বিশেষ মুহূর্তগুলো ভক্তদের সাথে ভাগ করে নেন। এবারও তার ব্যতিক্রম হলো না।

গত রাতে বিএফডিএ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত হন মেহজাবীন। সেখান থেকে চলচ্চিত্র বিভাগের শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মাননাও পান তিনি। এমন সাফল্যের সঙ্গে আলোচনায় চলে এসেছে তার এক নজরকাড়া লুক।

আরও পড়ুনঃ   বাংলাদেশ ম্যাচে ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী

সামাজিক মাধ্যমে ভাইরাল কিছু ভিডিওতে দেখা যায়, এদিন সন্ধ্যায় স্বামী নির্মাতা আদনান আল রাজীবকে নিয়ে উপস্থিত হন মেহজাবীন। সেখানে তাদের উপস্থিতিতে সবার মাঝে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। তবে জমকালো এই আয়োজনে মেহজাবীনের স্টাইলিশ উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠান শেষে মেহজাবীন ফেসবুকে একগুচ্ছ ছবি শেয়ার করেন। ছবিতে তাকে দেখা যায়, একটি উজ্জ্বল কালো রঙের লং গাউনে। পোশাকটির উপরিভাগে দেখা যায় টাই-আপ ডিটেইল; যার তার পোশাকের আভিজাত্য বাড়িয়ে দিয়েছে।

তার অনবদ্য লুক ও হেয়ারস্টাইলও নজর কেড়েছে ভক্তদের। সাইড-পার্টেড, নিচের দিকে হালকা কার্ল করা হেয়ার স্টাইল; মেকআপে ছিল গ্লসি টাচ এবং ঠোঁটে মানানসই ডার্ক শেডের লিপস্টিক। কানে পরেছিলেন সাদা মুক্তার ইয়ারিংস। সঙ্গে হাতে ছিল স্টাইলিশ হ্যান্ডব্যাগ; সব মিলিয়ে তার পুরো লুকে ছিল আভিজাত্য ও আধুনিকতার ছোঁয়া। ক্যাপশনে লিখেছেন, ‘বিএফডিএ অ্যাওয়ার্ড নাইট লুক।’

আরও পড়ুনঃ   সংসারের জন্য নিজেকে হারিয়ে ফেলতে চাননি ঐশ্বরিয়া

মেহজাবীনের এই ছবিগুলো পোস্ট করার পরপরই ভক্তদের প্রশংসায় ভাসতে শুরু করেন তিনি। কমেন্ট বক্সে এক ভক্ত লিখেছেন, ‘সকাল সকাল মনটা ভালো হয়ে গেল, জাস্ট লুকিং ওয়াও!’ অনেকে তাকে ‘গর্জিয়াস’ বলে অভিহিত করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারাদেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন

দ্বিতীয় বিয়ের হলুদে জমিয়ে নাচলেন মধুমিতা

অসুস্থতা নিয়েই বিপিএল মাতালেন তানজিন তিশা

দীঘির গায়ে জুস পড়ায় সত্যিই কি চাকরি হারিয়েছেন ওয়েটার?

চট্টগ্রামকে হারিয়ে বিপিএলে চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স

রাজশাহীতে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্ট ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

দাড়িপাল্লা প্রতীকের প্রচারণায় রাজশাহী-৩ আসনে জমে উঠেছে ভোটের মাঠ

রাজশাহী এডিটরস ফোরাম নেতৃবৃন্দের সাথে জামায়াতের দুই প্রার্থীর মতবিনিময়

রাজশাহী-১ আসনে বিএনপি ও জামায়াতের গণসংযোগ ও নির্বাচনী অফিস উদ্বোধন

দুর্গাপুরে কওমী মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

১০

বাগমারায় গণসংযোগে ব্যস্ত জামায়াত প্রার্থী ডা. আব্দুল বারী

১১

নিয়ামতপুরে সরস্বতী পূজা উদযাপিত

১২

নগরীতে এসো গড়ি টিকাপাড়ার উদ্যোগে কম্বল বিতরণ

১৩

মান্দায় জামাতের নির্বাচনীয় জনসভা অনুষ্ঠিত, দাঁড়িপাল্লার জনস্রোত

১৪

প্রতিদিন গরিব ও অসহায়দের বিনামূল্যে মধ্যাহ্নভোজ দিচ্ছে রুচিতা হোটেল

১৫

ধানের শীষে ভোট দিন, দেশ ও পতাকা নিরাপদ রাখুন : মিলন

১৬

যশোর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় ৬ জেলার ২০ কেন্দ্র স্থগিত

১৭

রাজশাহী মহানগর ফারিয়ার দ্বিবার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত

১৮

মান্দায় মহাসড়কে যাত্রী হেনস্তার ঘটনায় মূল হোতা গ্রেফতার

১৯

রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

২০

Design & Developed by: BD IT HOST