২৩ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

পাকিস্তানে অতর্কিত হামলায় পাঁচ পুলিশ নিহত

অনলাইন ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় সন্ত্রাসীদের অতর্কিত গুলিতে পাঁচ পুলিশ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এ হামলার ঘটনা ঘটে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি জানিয়েছেন, হামলা হয়েছে কারাক জেলায়। প্রাদেশিক পুলিশ প্রশাসন জানিয়েছে, একটি গাড়িতে করে পুলিশ কর্মকর্তারা যাচ্ছিলেন। সন্ত্রাসীরা প্রথমে সড়কে পুঁতে রাখা বোমার বিস্ফোরণ ঘটিয়ে গাড়িটি থামিয়ে দেয়। এরপর পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে চার কর্মকর্তা ও গাড়ির চালক নিহত হন।

আরও পড়ুনঃ   দাঁড়িপাল্লা জয়ী হলে রাজশাহীতে কর্মসংস্থানের জন্য অর্থনৈতিক জোন তৈরি করা হবে : ডা. জাহাঙ্গীর

হামলার নিন্দা জানিয়ে মহসিন নাকবি বলেছেন, “নিরাপত্তা বাহিনীর ওপর হামলা বর্বরতা এবং নির্মমতা। শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না। রাষ্ট্র আরও শক্তি প্রয়োগ করে হামলার জবাব দেবে।”

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও এ হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, “পুলিশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে সবসময় সম্মুখসারিতে ছিল।”

হামলার পর পর নিরাপত্তা বাহিনীর বড় একটি দল হামলাকারীদের ধরতে ঘটনাস্থলের আশপাশে গেছে। এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

আরও পড়ুনঃ   সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ

খাইবার পাখতুনখাওয়ায় তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) সন্ত্রাসীদের আধিপত্য রয়েছে। সেখানে পাকিস্তানের সেনাবাহিনী, পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যদের ওপর প্রায়ই হামলা চালায় তারা।

টিটিপির সন্ত্রাসীদের কারণে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ইতিহাসে সবচেয়ে খারাপ হয়ে গেছে। পাকিস্তানি বিমানবাহিনী গত মাসে আফগানিস্তানের বিভিন্ন জায়গায় সরাসরি বিমান হামলাও চালিয়েছে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিশেষ টিমের পৃথক অভিযানে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ

আফগানিস্তানে ২৪ লাখ মেয়ের স্কুল-শিক্ষায় বাধা

১০

যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমে আসবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১১

খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

১২

একযোগে পুলিশের ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর

১৩

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ ৬ শ্রমিকের মৃত্যু

১৪

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

১৫

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

১৬

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

১৭

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

১৮

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

১৯

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST