৩১ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

দাঁড়িপাল্লা জয়ী হলে রাজশাহীতে কর্মসংস্থানের জন্য অর্থনৈতিক জোন তৈরি করা হবে : ডা. জাহাঙ্গীর

রাজশাহী-২ আসনের জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর ছবি- গণধ্বনি প্রতিদিন

স্টাফ রিপোর্টার : দাঁড়িপাল্লা বিজয়ী হলে কর্মসংস্থানের জন্য পিছিয়ে থাকা রাজশাহীতে নতুন অর্থনৈতিক জোন তৈরি করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন রাজশাহী-২ আসনের জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর। শুক্রবার বিকেলে নগরীর কেশবপুর এলাকায় গণসংযোগকালে তিনি একথা বলেন।

এসময় তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন সকাল ৭টার মধ্যেই ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে দাঁড়িপাল্লা প্রতীকের পাশাপাশি ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান। গণসংযোগে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, এবারের জনগণের চেতনা দুর্নীতিমুক্ত সমাজ গড়ার।দুর্নীতিমুক্ত দেশ গড়তে হলে জামায়াতে ইসলামী প্রয়োজন। শান্তির রাজনীতিতে বিশ্বাসী এই দল সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।

আরও পড়ুনঃ   শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ

তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি হবে সাধারণ জনগণের মুক্তির দিন। সবাইকে ধৈর্য ও শৃঙ্খলার সঙ্গে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে হবে। সকালের আলো ফোটার আগেই ভোটকেন্দ্রে উপস্থিত থেকে কেন্দ্র দখলমুক্ত রাখতে জনগণের উপস্থিতিই হবে সবচেয়ে বড় শক্তি।

আরও পড়ুনঃ   হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের গুঞ্জন অস্বীকার করলো পশ্চিমবঙ্গ পুলিশ

অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর তার বক্তব্যে নারী ভোটারদের উদ্দেশ্যে বলেন, নগরীর সকল ওয়ার্ডে উঠান বৈঠকে করেছি। এই সময় মায়েরা মাথায় হাত রেখে দোয়া করেছেন, অনেক বোনেরা দোয়া করেছেন। ওই সমস্ত মায়েরা, আগামী ১২ ফেব্রুয়ারি ভোরে আপনারা কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়াবেন। ভোট দিয়ে বাসায় গিয়ে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১০

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১১

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১২

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৩

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৪

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৫

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৬

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৭

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৯

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST