২৩ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে পবায় আলোচনা সভা ও স্বাগত মিছিল

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী-৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাড. শফিকুল হক মিলন।

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পবা উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আলোচনা সভা, স্বাগত মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে নওহাটা মহিলা কলেজ প্রাঙ্গণে পবা উপজেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এর আগে পবা উপজেলার বায়া বাজার এলাকায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে একটি স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বায়া বাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এবং রাজশাহী-৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাড. শফিকুল হক মিলন। সভায় সভাপতিত্ব করেন পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন। নওহাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. মো. রাকিবুল ইসলাম পিটারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রায়হানুল আলম রায়হান। প্রধান অতিথির বক্তব্যে শফিকুল হক মিলন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। দীর্ঘদিন নির্বাসনে থেকেও তারেক রহমান দেশের মানুষের মন থেকে বিচ্ছিন্ন হননি। মিথ্যা মামলা ও রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে তাকে আটকে রাখার চেষ্টা ব্যর্থ হয়েছে।

আরও পড়ুনঃ   তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজশাহীতে যুবদলের শুভেচ্ছা মিছিল

আগামী ২৫ ডিসেম্বর তাকে স্বাগত জানাতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন,“নির্বাচনের ট্রেন চালু হয়ে গেছে, এই ট্রেন আর থামানো যাবে না। সকল ষড়যন্ত্র ব্যর্থ হবে। আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান তার নিজের ভূখণ্ডে পা রাখবেন—এটা অবশ্যম্ভাবী। বিএনপি আপসহীনভাবে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার পথে এগিয়ে যাবে।”তিনি বলেন,“ধর্ম নিয়ে রাজনীতি করা বা মানুষের আবেগ নিয়ে ব্যবসা করার রাজনীতি বিএনপি করে না। জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করবে—ইনশাআল্লাহ। তারেক রহমানের প্রত্যাবর্তন সেই আন্দোলনকে আরও বেগবান করবে।”

বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির সদস্য রায়হানুল আলম রায়হান বলেন,“তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন মানে শুধু একজন নেতার দেশে ফেরা নয়, এটি গণতন্ত্রের বিজয়ের প্রতীক। মিথ্যা মামলা, অপপ্রচার আর রাজনৈতিক প্রতিহিংসার মাধ্যমে তাকে দীর্ঘদিন নির্বাসনে রাখা হয়েছে। কিন্তু দেশের মানুষের হৃদয় থেকে তাকে মুছে ফেলতে পারেনি ক্ষমতাসীনরা। নির্বাচনকে বানচাল করার যে ষড়যন্ত্র চলছে, তার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।”

আরও পড়ুনঃ   সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে: শামসুজ্জামান দুদু

তিনি বলেন,“রাজশাহী-৩ আসন বিএনপির শক্ত ঘাঁটি। ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করতে হবে। সকল অপকর্ম ও অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তারেক রহমান কেবল একটি নাম নন, তিনি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের জীবন্ত প্রতীক। আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরবেন—এটি দেশের মানুষের প্রত্যাশা।”

সভায় আরও বক্তব্য রাখেন নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক। উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ ও সাহাদাত হোসেনসহ উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এর আগে স্বেচ্ছাসেবক দলের আয়োজিত স্বাগত মিছিলে বক্তব্য দেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন, সদস্য সচিব শাহরিয়ার আলম বিপুল, জেলা যুবদলের সদস্য ইফতেখারুল ইসলাম ডনি এবং নওহাটা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিলন। এসময় বক্তারা বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তন আন্দোলনরত গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করবে এবং একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পথ সুগম করবে। কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১০

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১১

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১২

সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

১৩

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

১৪

ভূমিমন্ত্রী দুই দিনের সফরে রাজশাহী আসবেন শুক্রবার

১৫

প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা : স্বাস্থ্যমন্ত্রী

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমান আদালতে ১৩ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড

১৭

রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক, গুজবে কান না দেওয়ার আহ্বান

১৮

নগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত

১৯

রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযানের প্রথম দিনে গ্রেফতার ১২

২০

Design & Developed by: BD IT HOST