২২ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

‘মুস্তাফিজকে ১০ দিলে, সাকিবকে সাড়ে আট-নয়ের কম দিতে পারব না’

অনলাইন ডেস্ক : ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বিএসজেএ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে আজ (সোমবার)। যেখানে উপস্থিত ছিলেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। ফাইনাল শেষে বিসিবির এই পরিচালক গণমাধ্যমের মুখোমুখি হন। ওই সময় জানান, বাংলাদেশের ক্রিকেটারদের পারফরম্যান্সে খুশি হলেও দেশের ভেতর ওই মানের ক্রিকেট আয়োজন করতে না পারার আক্ষেপ রয়েছে।

নাজমুল আবেদিন ফাহিম বলেন, ‘ভালো লাগার ব্যাপার তো আছেই, দুঃখজনক হলেও আমাদের খেলোয়াড়দের জন্য দেশের ভেতর যে মানের ক্রিকেট আয়োজন করা প্রয়োজন, সেই মানের ক্রিকেট আমরা আয়োজন করতে পারি না। এজন্যই কিছুটা নির্ভরশীলতা বিদেশের বড় বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোর ওপর এবং সেখানে যখন ওরা ভালো করে তখন আমরা বুঝতে পারি আমাদেরও খেলোয়াড় আছে, তারা সত্যিকার অর্থেই আন্তর্জাতিক মানের।’

আরও পড়ুনঃ   তানোরে চিকিৎসার নামে প্রতারণা ! ক্লিনিকের ছড়াছড়ি

ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোয় বেশ সাফল্য পাচ্ছেন মুস্তাফিজুর রহমান। তবে দেশের অন্য পেসাররা ফিজের চেয়ে খুব বেশি পিছিয়ে নন বলে দাবি ফাহিমের, ‘মুস্তাফিজ যদি ভালো করে তখন কিন্তু আমরা বুঝতে পারি তার সঙ্গে বাংলাদেশ জাতীয় দলের বোলার যারা আছে, তারা মুস্তাফিজের থেকে খুব বেশি পিছিয়ে নেই। আমি যদি তানজিম সাকিবের কথা বলি… মুস্তাফিজকে যদি আমি ১০-এর মধ্যে ১০ দিই, তাহলে তানজিম সাকিবকে সাড়ে আট বা নয়–এর কম দিতে পারব না কিন্তু।’

আরও পড়ুনঃ   কবে চার হাত এক হচ্ছে বিজয়-রাশমিকার?

‘তখন আমি তুলনা করতে পারি শুধু মুস্তাফিজই না প্রকৃত অর্থে হাতে কিন্তু আরও ৪-৫ জন বোলার আছে যারা প্রায় সমমানের। হয়তো ওরা সুযোগ পায়নি ফ্র্যাঞ্চাইজিতে, এজন্য সবাই তাদের ওইভাবে মূল্যায়ন করবে না। ভবিষ্যতে ওরা হয়তো ফ্র্যাঞ্চাইজি লিগ খেলবে, কিন্তু আমরা জানি আমাদের এটা (সামর্থ্য) আছে। এটা একটা ইতিবাচক দিক’, আরও যোগ করেন বিসিবির এই পরিচালক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১০

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

১১

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১২

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১৩

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৪

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৫

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৬

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৭

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৮

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৯

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST