১৯ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যু, সড়ক অবরোধ ও পুলিশের স্থাপনা ভাঙচুর

স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় রিফাত আলী ও সোহাগ আহমেদ নামে দুই তরুণ নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার সার্কিট হাউস মোড়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে এবং পুলিশ বক্স ও পুলিশ ফাঁড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়।

নিহতদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এন এম ওয়াসিম ফিরোজ। নিহত রিফাত আলী (১৮) পৌর এলাকার আজাইপুর পচাপুকুর মহল্লার শাহ আলমের ছেলে এবং সোহাগ আহমেদ (১৮) চান্দলাই জোড়বাগান মহল্লার আশরাফুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ সড়কের সার্কিট হাউস মোড়ে রিফাত ও সোহাগ মোটরসাইকেলে যাচ্ছিলেন। এ সময় ট্রাফিক পুলিশের সদস্যরা তাদের থামার সংকেত দেন। সংকেত অমান্য করে দ্রুতগতিতে চলে যাওয়ার চেষ্টা করলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই রিফাত আলীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় সোহাগ আহমেদকে উদ্ধার করে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ   ৫ অক্টোবর পর্যন্ত শক্তিশালী বৃষ্টিবলয়ের প্রভাব থাকবে দেশে

নিহত সোহাগের বাবা আশরাফুল ইসলাম অভিযোগ করে বলেন, পুলিশের ধাওয়ার মুখে পড়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুই তরুণ ছিটকে পড়ে প্রাণ হারান।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা সার্কিট হাউস মোড়ে সড়কের ওপর একজনের মরদেহ রেখে অবরোধ সৃষ্টি করে। পরে বিশ্বরোড মোড়ে অবস্থিত পুলিশ বক্সে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং সেখানকার আসবাবপত্র বের করে আগুন ধরিয়ে দেয়। একই সময় ঘটনাস্থলের অদূরে শান্তিবাগ এলাকায় পুলিশ ফাঁড়িতেও ভাঙচুর চালানো হয়। ফাঁড়িতে থাকা একটি মোটরসাইকেলেও আগুন দেওয়া হয়।

আরও পড়ুনঃ   নাটোরে ব্যবসায়ীর বাড়িঘর লুটপাটের অভিযোগ

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করলে উত্তেজিত জনতা তাদের ধাওয়া করে। সন্ধ্যা সাতটা পর্যন্ত সড়ক অবরোধ অব্যাহত ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নেন।

অতিরিক্ত পুলিশ সুপার এন এম ওয়াসিম ফিরোজ বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST