২৬ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

নাটোরে ব্যবসায়ীর বাড়িঘর লুটপাটের অভিযোগ

নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে পূর্বশত্রুতার জেরে আরিফুল ইসলাম নামের এক ব্যবসায়ীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের চিৎলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, চিৎলাপাড়া গ্রামের তফিজ উদ্দিন মোল্লার ছেলে ব্যবসায়ী আরিফুল ইসলামের সঙ্গে একই এলাকার রব্বেল মোল্লার ছেলে বজলু মোল্লা ও নজরুল মোল্লার জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল।
ভুক্তভোগী পরিবারের দাবি, এর জের ধরে বৃহস্পতিবার রাতে দেশীয় অস্ত্র নিয়ে ব্যবসায়ী আরিফুল ইসলামের বাড়িতে অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। হামলা চালানোর পর বাড়িতে থাকা সকলেই মারধরের শিকার হয়ে পালিয়ে গেলে দুর্বৃত্তরা বাড়িতে ভাঙচুর চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে চলে যায়।
ব্যবসায়ী আরিফুল ইসলাম বলেন, পূর্বশত্রুতা থাকায় প্রতিপক্ষের লোকজন অতর্কিত হামলা চালায়। হামলা, ভাঙচুর ও লুটপাট করে বাড়িতে থাকা নগদ অর্থ ও স্বর্ণালংকার মিলে প্রায় ৮ লাখ টাকা লুট করে নিয়ে গিয়েছে প্রতিপক্ষরা। আমি এর বিচার চাই।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রতিপক্ষ বজলু মোল্লা মুঠোফোনে সাংবাদিকদের বলেন, ব্যবসায়ী আরিফুল ইসলামের সঙ্গে পূর্ববিরোধ রয়েছে। তবে এই হামলার ঘটনা সত্য নয়। আমাদেরকে ফাঁসানোর জন্য নিজের বাড়িতে নিজেরাই ভাঙচুর করে আমাদের ওপর দায় চাপানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
গুরুদাসপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল হোসেন বলেন, দুই পক্ষের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর পর দুই পক্ষই এমন ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দিয়েছে। আমরা তদন্ত করছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১০

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১১

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১২

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৩

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৪

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৫

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৭

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৯

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

২০

Design & Developed by: BD IT HOST