১৯ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বেগম জিয়ার মত ত্যাগ স্বীকার কেউ করেননি: মিলন

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও পবা-মোহনপুর আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলন।

স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপার্সন, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সব সময় বাংলাদেশের মানুষের পাশে থেকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। শত নির্যাতন সহ্য করেও তিনি দেশেই রয়ে গেছেন। তিনি জেলকে আলিঙ্গন করেছেন। কিন্তু ষড়যন্ত্রকারীদের প্ররোচনায় বা নির্যাতনে দেশ ছেড়ে চলে যাননি। তিনি দেশে থেকে সন্তান হারিয়েছেন, হারিয়েছেন নিজ বাড়ি। বড় ছেলে বেঁচে থেকেও কাছে নেই। এর থেকে বড় ত্যাগ আর করেছে বলে মন্তব্য করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পবা-মোহনপুর আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলন।

শুক্রবার পবা উপজেলার হরিপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া কখনো দেশ ছেড়ে যাননি। স্বৈরাচার সরকারের নির্যাতনে তিনি অন্ধকার কারাগারে দীর্ঘদিন বন্দি থেকে অসুস্থ হয়ে পড়েন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। দেশের মানুষের দোয়ায় তিনি কিছুটা সুস্থ হয়ে উঠেছেন এবং এখনও দেশের মাটিতেই চিকিৎসা নিচ্ছেন।”

আরও পড়ুনঃ   সাবিনাদের হাত ধরে এবার সাফ ফুটসালে চ্যাম্পিয়ন বাংলাদেশ

তিনি আরও বলেন, “যে নেত্রী দেশের মানুষের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারেন, সেই নেত্রীর সুস্থতার জন্য সবাইকে দোয়া করতে হবে। স্বৈরাচার সরকারের নির্যাতনের শিকার হয়ে দীর্ঘদিন দেশের বাইরে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে প্রত্যাবর্তন করতে যাচ্ছেন। সেই দিন ঢাকার রাজপথে থেকে সবাই তারেক রহমানকে স্বাগত জানাবেন বলে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুনঃ   নগরীতে অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

কৃষকদলের আহ্বায়ক মোতালেব হোসেন রনির সভাপতিত্বে দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা থানা বিএনপির সদস্য সচিব আব্দুল রাজ্জাক। আরও উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নাফ মুন্নাফ, রাজশাহী জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব বকুল আহমেদ, মহানগর ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামীম, রাজশাহী জেলা কৃষকদলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত এবং মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আকলেসুর রহমান সাজিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রীর

পদ্মায় ক্ষতিগ্রস্ত মাঝিদের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক

ভাঙ্গায় ফ্লাইওভারের রেলিংয়ে পিকআপের ধাক্কা, আহত ৩

শেরপুরে গোয়ালঘরে আগুন, পুড়ে মারা গেছে ৫ গরু ও ৭ ভেড়া

রাজশাহী কোর্ট কলেজকে সরকারীকরণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

রাজশাহী গ্রিন ও ক্লিন সিটির গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর

রাজশাহীতে সর্প দংশন সচেতনতা দিবস উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান

১৭ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ ,লাখো মানুষের ঢল

গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ : আইনমন্ত্রী

১০

নারীসহ ফ্ল্যাটে ওসি মাহবুব, দরজা ভেঙে উদ্ধার

১১

নেত্রকোনায় আশঙ্কাজনক হারে বাড়ছে ট্রান্সফরমার চুরি : চরম অনিশ্চয়তায় কৃষকরা

১২

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

১৩

বাংলাদেশ থেকে অস্কারে যাওয়ার দৌড়ে পাঁচ সিনেমা

১৪

সৌদির তায়েফে ড্রোন হামলায় একজন নিহত, গুরুতর আহত দুই

১৫

আবারও প্রেসিডেন্ট নির্বাচন করবেন এরদোয়ান

১৬

নগরীর শ্রীরামপুরে বন্যাদুর্গতদের মাঝে রাসিকের ত্রাণ সামগ্রী বিতরণ

১৭

বাগমারায় ১০ দিনেও মেলেনি নিখোঁজ দুই জা-এর সন্ধান

১৮

বিজিবির উদ্যোগে বিকল্প কর্মসংস্থান প্রশিক্ষণে ২০ জনের মাঝে সনদপত্র বিতরণ

১৯

নাটোরের বাগাতিপাড়ায় জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST