৯ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

সোভিয়েত ইউনিয়ন পুনর্গঠন-ন্যাটোতে হামলা করতে চান না পুতিন

অনলাইন ডেস্ক : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোভিয়েত ইউনিয়ন পুনর্গঠনের চেষ্টা করছেন বলে ইউরোপীয়রা যে দাবি করেছেন, সেটি ভুল বলে জানিয়েছে ক্রেমলিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ বলেছেন, পুতিন ন্যাটোর সদস্য রাষ্ট্রে হামলার প্রস্তুতি নিচ্ছেন—এমন দাবিও সম্পূর্ণ হাস্যকর। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেছেন ক্রেমলিনের মুখপাত্র।

সোভিয়েত ইউনিয়নে জন্মগ্রহণ করা পুতিন ২০০৫ সালে বলেছিলেন, সোভিয়েত ইউনিয়নের পতন ছিল ২০ শতকের সবচেয়ে বড় ভূরাজনৈতিক বিপর্যয়। সোভিয়েতের পতনে কোটি কোটি রুশ নাগরিক দারিদ্র্যের মুখোমুখি হন এবং রাশিয়াও ভেঙে যাওয়ার ঝুঁকিতে পড়েছিল।

তবে রুশ প্রেসিডেন্টের বিরোধীরা বলেছেন, পুতিনের নিয়ন্ত্রণে থাকা রাশিয়া বর্তমানে অযৌক্তিক কর্মকাণ্ড ও নিপীড়নের এমন এক মিশ্রণে নিমজ্জিত; যা সোভিয়েত যুগের লিওনিদ ব্রেজনেভের সময়কার পরিস্থিতির সঙ্গে তুলনীয়। পশ্চিমা নেতাদের দাবি, ইউক্রেনে জয়ী হতে পারলে পুতিন একসময় ন্যাটোতেও হামলা করবেন।

আরও পড়ুনঃ   The full story of Thailand’s extraordinary cave rescue

যদিও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বার বার বলেছেন, তার ন্যাটো আক্রমণের কোনও পরিকল্পনা নেই। তিনি বলেছেন, ন্যাটোর প্রচলিত সামরিক শক্তি রাশিয়ার তুলনায় অনেক বেশি; তাই এমন পদক্ষেপ রাশিয়ার জন্য বোকামি হবে।

এর আগে, সোমবার জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জ বলেন, পুতিন ‘‘পুরোনো সোভিয়েত ইউনিয়ন’’ ফিরিয়ে আনতে চান এবং ইউরোপকে রাশিয়ার ‘‘স্পষ্ট অভিপ্রায়’’—যা তার দাবি অনুযায়ী রুশ রাষ্ট্রীয় নথিতে উল্লেখ আছে; ন্যাটো আক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে হবে।

আরও পড়ুনঃ   ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্রকে গুলি করে হত্যা

মের্জের এই মন্তব্যের বিষয়ে প্রশ্ন করা হলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ‘‘এটা সত্য নয়। ভ্লাদিমির পুতিন সাবেক সোভিয়েত ইউনিয়ন পুনর্গঠন করতে চান না। কারণ সেটি অসম্ভব এবং তিনি নিজেই এটি বহুবার বলেছেন।’’

তিনি বলেন, ‘‘এ বিষয়ে কথা বলা আমাদের অংশীদারদের প্রতি সম্মানজনক নয়। মনে হচ্ছে মের্জ এ বিষয়ে জানেন না।’’ ন্যাটো দেশে আক্রমণের প্রস্তুতি নেওয়ার দাবি প্রসঙ্গে পেসকভ বলেন, এসব একেবারে হাস্যকর।

সূত্র: রয়টার্স।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আরএমপি কমিশনার

আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা : সেতুমন্ত্রী

কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীর সংবাদপত্রগুলোতে ঈদের ছুটি ৫ দিন

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে নিহত ২৮

পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় রোধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

নিয়ামতপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বড়াইগ্রামে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার

১০

ঈদে ২০০ টাকা বাঁচাতে বাড়ী ফেরার পথে ঝরে গেল ১০টি প্রান

১১

ঝলমলিয়া হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১৩

রামিসাসহ সারাদেশে শিশু-নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

১৪

নিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ

১৫

হারানো ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

১৬

মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাজশাহী পুলিশে নিয়োগ পেলেন ৪৯ জন

১৭

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭জন পরিচ্ছন্নতাকর্মী

১৮

নৈতিক চেতনার পুনর্গঠন এখন সময়ের দাবি

১৯

যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

২০

Design & Developed by: BD IT HOST