৮ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

“সৎ ও যোগ্য নেতৃত্বই জাতির নিরাপদ ভরসা”- অধ্যাপক আবুল কালাম আজাদ

নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ।

রাকিব হাসান, স্টাফ রিপোর্টার : রাজশাহী-৩ (পবা–মোহনপুর) আসনের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মোহনপুর উপজেলার শিয়ালকোলা বাজার, বেলনা ও সিরতলা এলাকায় একাধিক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর রায়ঘাটি ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত এসব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ।

সমাবেশে বক্তব্যে অধ্যাপক আজাদ বলেন, “জনগণের ভোটই একজন জনপ্রতিনিধিকে নির্ধারণ করে। তাই সৎ, আদর্শবান ও খোদাভীরু ব্যক্তির হাতে ক্ষমতা অর্পণ করা ভোটারের নৈতিক দায়িত্ব। দেশের ন্যায্য অধিকার সুপ্রতিষ্ঠিত করতে সৎ নেতৃত্বের বিকল্প নেই।”

আরও পড়ুনঃ   চিকিৎসার ফাঁদে ফেলে প্রতারণা, ৫ খুলিসহ কবিরাজ গ্রেপ্তার

তিনি আরও বলেন, “ভোট একটি আমানত। এটি শুধু দুনিয়ার বিষয় নয়—এটির জবাব আল্লাহর কাছেও দিতে হবে। যোগ্য ও সৎ প্রার্থী থাকা সত্ত্বেও তাকে ভোট না দেওয়া এবং অযোগ্য ব্যক্তিকে ভোট দেওয়া ধর্মীয় দৃষ্টিতেও অপরাধ। ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, সৎ ও যোগ্য প্রার্থীকেই ভোট দিতে হবে, নতুবা আমানতের খেয়ানত হবে।”

অধ্যাপক আজাদ বলেন, “প্রত্যেক ভোটারের উচিত ন্যায় ও আদর্শের পক্ষে ভোট প্রদান করা। স্থানীয় ও জাতীয় নির্বাচন—উভয় ক্ষেত্রে ভোট দেওয়া একটি ইমানি দায়িত্ব।”

আরও পড়ুনঃ   জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুল ইসলামের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা আমির অধ্যাপক জি. এ. এম. আব্দুল আউয়াল, সেক্রেটারি আলহাজ্ব মো. আবদুল গোফুর মৃধা, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল আজিজ মাস্টার, নায়েবে আমির আলহাজ্ব মাওলানা মো. আবুল কালাম আজাদ, সহকারী সেক্রেটারি মো. শাহ জামাল, মৌগাছি ইউনিয়ন আমির মাওলানা সাদিকুল আলম, নায়েবে আমির মো. আয়েজ উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আবু বক্কর সিদ্দিকসহ প্রমুখ নেতা-কর্মীরা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও প্রেসিডেন্ট নির্বাচন করবেন এরদোয়ান

নগরীর শ্রীরামপুরে বন্যাদুর্গতদের মাঝে রাসিকের ত্রাণ সামগ্রী বিতরণ

বাগমারায় ১০ দিনেও মেলেনি নিখোঁজ দুই জা-এর সন্ধান

বিজিবির উদ্যোগে বিকল্প কর্মসংস্থান প্রশিক্ষণে ২০ জনের মাঝে সনদপত্র বিতরণ

নাটোরের বাগাতিপাড়ায় জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত

দুর্গাপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

এসআরবি-এর যৌথ অভিযানে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোদাগাড়ীতে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১০

নিয়ামতপুরে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

১১

মোহনগঞ্জ হাসপাতালে জনবল ও সরঞ্জাম সংকটে সেবা ব্যাহত: চরম ভোগান্তিতে হাওরাঞ্চলের লাখো রোগী

১২

রাজশাহীতে ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা, জনস্বার্থে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই

১৩

রায়পুরে জিপিএ-৫ ও ট্যালেন্টপুল কৃতীশিক্ষার্থীদের সংবর্ধনা

১৪

শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে জয়পুরহাটে সচেতনতামূলক সেমিনার

১৫

নিয়ামতপুরে ৮ মাসে ২০০ জনের আত্মহত্যার চেষ্টা

১৬

রাজশাহী কলেজের কমনরুম সংস্কারসহ পাঁচ দফা দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

১৭

মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী

১৮

ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে শক্তিশালী হচ্ছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর : বাণিজ্যমন্ত্রী

১৯

নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST