১৮ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

চিকিৎসার ফাঁদে ফেলে প্রতারণা, ৫ খুলিসহ কবিরাজ গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি : দাম্পত্য কলহ দূর, মনের মানুষকে কাছে পাইয়ে দেওয়ার ব্যবস্থা, গর্ভধারণে সক্ষমতার ব্যবস্থা করা, প্যারালাইসিস রোগের উপশমসহ বিভিন্ন রোগের চিকিৎসার ফাঁদে ফেলে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন রেজাউল করিম (৪০) নামের এক কথিত কবিরাজ। এসব অভিযোগে তাঁকে গ্রেপ্তারের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় পাঁচটি খুলিসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

আজ সোমবার দুপুরে পাবনার আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহারুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) কামরুজ্জামান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পাবনার জেলার বিভিন্ন কর্মকর্তা, থানা-পুলিশসহ এলাকাবাসী।

আরও পড়ুনঃ   হাদি হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ ও লং মার্চ টু বর্ডার

কারাদণ্ড পাওয়া রেজাউল করিম আটঘরিয়া পৌরসভার ধলেশ্বর মহল্লার বাসিন্দা। কারাদণ্ডের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ইউএনও নাহারুল ইসলাম।

পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কবিরাজ রেজাউল করিম অনেক দিন ধরে অসহায় মানুষকে ভুল বুঝিয়ে বিভিন্ন অপচিকিৎসা দিয়ে আসছিলেন। পাবনা জেলার এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে আজ সোমবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ধলেশ্বর মহল্লার রেজাউলের নিজ বাড়ির আস্তানায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আরও পড়ুনঃ   পবায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জোহাকে বিদায়

রেজাউলের আস্তানা থেকে পাঁচটি মাথার খুলি, তসবি, সনাতন ধর্মের বই, ত্রিশূল, একটি লোহার বড় চেন, শঙ্খ, সিঁদুরসহ বিভিন্ন গাছগাছালির ছাল জব্দ করা হয়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে রেজাউলকে এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ইউএনও নাহারুল ইসলাম বলেন, ভুয়া কবিরাজকে গ্রেপ্তার করে এক মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। অনেক দিন ধরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে বিপুল অর্থ হাতিয়ে নিতেন তিনি। এসব অপকর্মে আরও জড়িতদের সন্ধান পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় মোবাইল কোর্টে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

বড়াইগ্রামে এক দুর্ঘটনায় একই মহল্লার ৩ জন সহ নিহত ৪

বাঘায় অগ্নিকাণ্ডে নগদ অর্থসহ ৯ টি ঘর পুড়ে ছাই, নি:স্ব ৩ পরিবার

মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নগরীতে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

নওগাঁর ধামইরহাট থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার

জয়পুরহাটে ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে – ভূমিমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

১০

শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে : ট্রাম্প

১১

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

১২

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৩

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

১৪

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

১৫

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

১৬

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৮

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

১৯

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

২০

Design & Developed by: BD IT HOST