১৮ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

পবায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জোহাকে বিদায়

বুধবার (১৮ মার্চ) বেলা ১১টায় পবার দারুশা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা ও রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়।- ছবি: কাবিল হোসেন

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পবা উপজেলার বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জোহাকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে। বুধবার (১৮ মার্চ) বেলা ১১টায় পবার দারুশা উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা ও রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়।

এর আগে মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জানাজা নামাজ শেষে বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জোহাকে দারুশার সরিষাকুড়ি কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা ও এক পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুনঃ   নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

রাষ্ট্রীয় মর্যাদা প্রদান অনুষ্ঠানে পবা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মেহেদী হাসানের উপস্থিতিতে কর্ণহার থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এসময় উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জোহা ছিলেন ভারতীয় প্রশিক্ষণপ্রাপ্ত একজন সাহসী যোদ্ধা। মহান মুক্তিযুদ্ধে তার অবদান স্থানীয়দের কাছে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে। বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জোহা দেশের স্বাধীনতার জন্য যে ত্যাগ স্বীকার করেছেন, তা জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাদের অবদানেই আমরা আজ স্বাধীন দেশে বসবাস করছি। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে এবং মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।

আরও পড়ুনঃ   জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ

জানাজায় আরও উপস্থিত ছিলেন নওহাটা পৌরসভার সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, সোহেল রানা, আব্দুস সালাম মাস্টার, সাবেক যুবদল নেতা মাজদার রহমানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় মোবাইল কোর্টে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

বড়াইগ্রামে এক দুর্ঘটনায় একই মহল্লার ৩ জন সহ নিহত ৪

বাঘায় অগ্নিকাণ্ডে নগদ অর্থসহ ৯ টি ঘর পুড়ে ছাই, নি:স্ব ৩ পরিবার

মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নগরীতে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

নওগাঁর ধামইরহাট থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার

জয়পুরহাটে ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে – ভূমিমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

১০

শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে : ট্রাম্প

১১

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

১২

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৩

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

১৪

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

১৫

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

১৬

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৮

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

১৯

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

২০

Design & Developed by: BD IT HOST