৪ মে ২০২৪
অনলাইন সংস্করণ

মাঝরাতে হোটেলের সামনে অ্যাম্বুলেন্স, কি হয়েছিল ব্রিটনি স্পিয়ার্সের?

অনলাইন ডেস্ক : ব্রিটনি স্পিয়ার্স (Britney Spears) বরাবরই বেপরোয়া! নতুন অ্যালবাম হোক কিংবা মঞ্চে দুঃসাহসী স্টান্ট বা প্রেম-বিচ্ছেদ, বরাবর চর্চার শিরোনামে থাকেন পপসম্রাজ্ঞী। তবে এবার মাঝরাতে অর্ধউলঙ্গ অবস্থায় লস অ্যাঞ্জেলসের হোটেল থেকে বেরতে দেখা গেল তাকে। বুকে চাপা দেওয়া সাদা বালিশ। পরনে অন্তর্বাস।

উন্মুক্ত শরীর ঢাকা একটা চাদরে! এলোমেলো চুল। চোখেমুখে কান্না চাপা অভিব্যক্তি! ব্রিটনি স্পিয়ার্সের এমন ছবি নেটপাড়ায় দেদার ভাইরাল। কী হল পপতারকার? উদ্বিগ্ন ভক্তরা।
শোনা গেছে, বর্তমান বয়ফ্রেন্ড পল রিচার্ড সলিজের সঙ্গে ঝামেলা নাকি বুধবার রাতে এমন পর্যায়ে পৌঁছয় যে, শেষমেশ আলুথালু অবস্থাতেই হোটেল থেকে বের হতে হয় তাকে।

আরও পড়ুনঃ   ভক্তদের মাঝে নিজের জনপ্রিয়তা যাচাই করতে চাই : কৌশানি


শুধু তাই নয়, নেটপাড়ায় ভাইরাল হওয়া ছবি দেখে ব্রিটনি অনুরাগীদের দাবি, গায়িকা নাকি পায়ে মারাত্মক চোটও পেয়েছেন। যার জন্য সেখানে অ্যাম্বুল্যান্সও পৌঁছে গিয়েছিল। আদৌ কি তাই? সোশাল মিডিয়ার ভাইরাল ছবি এবং খবর নিয়ে মুখ খুললেন ব্রিটনি স্পিয়ার্স খোদ।
গোটা বিষয়টিকেই ভুয়া বলে দাবি করেছেন পপসম্রাজ্ঞী।


ব্রিটনি নিজের ইনস্টাগ্রামে লিখেছেন, সকলের উদ্দেশে জানাচ্ছি খবরটা ভুয়া। আমি চাই লোকেরা একটু বুঝুক যে আমি ক্রমশই মানসিকভাবে শক্ত হয়ে উঠছি। কেউ কি আসলে সত্যিটা রূঢ়, আমাকে কেউ শেখাবে কীভাবে মিথ্যে বলতে হয়? সেই পোস্টেই গায়িকার সংযোজন, গত রাতে আমার পা মচকে গিয়েছে। প্রাথমিক চিকিৎসাও করিয়েছি।
যদিও পশ্চিমী বিনোদন দুনিয়ার একাধিক সংবাদমাধ্যমের দাবি, গত রাতে ব্রিটনি হোটেল সুটের হলে চিৎকার করছিলেন।

আরও পড়ুনঃ   ‘শূন্য থেকে শুরু করতে সমস্যা ছিল না’


এবং বলছিলেন, ‘নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে।’ সেই হোটেলে আসা অনেকেই ভেবেছিলেন, ব্রিটনি স্পিয়ার্স হয়ত মানসিকভাবে ভেঙে পড়েছেন। এবং সেই পাঁচতারা হোটেলে অ্যাম্বুল্যান্সও এসেছিল, সে কথাও এক ঘনিষ্ঠ ব্যক্তি নিশ্চিত করেঝছেন সংবাদমাধ্যমকে।


গানে, নাচে এবং রূপে। খুব অল্প বয়সেই গোটা দুনিয়াকে হাতের মুঠোয় নিয়ে রেখেছেন ব্রিটনি (Britney spears)। তার অ্যালবাম মুক্তি পেলেই, চার্ট বাস্টারের শীর্ষে চলে যায়। মাঝে মধ্য়েই সোশ্যাল মিডিয়ায় নিজের নাচের ভিডিও পোস্ট করেন ব্রিটনি। এবার ভাইরাল তার ভুয়া ছবি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১০

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১১

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১২

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৩

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৪

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৫

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

১৬

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৭

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

১৮

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৯

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

২০

Design & Developed by: BD IT HOST