২৮ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ভক্তদের মাঝে নিজের জনপ্রিয়তা যাচাই করতে চাই : কৌশানি

অনলাইন ডেস্ক : কলকাতার এই প্রজন্মের নায়িকা কৌশানি মুখার্জি। কলকাতার পাশাপাশি কাজ করেছেন বাংলাদেশের সিনেমাতেও। ‘পারব না আমি ছাড়তে তোকে’ চলচ্চিত্রে বনি সেনগুপ্তের বিপরীতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছেন।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদন কৌশানি মুখার্জি বলেন, ‘এ বছরের পূজা অন্য রকম। পূজার আগে শহর জুড়ে অনাকাঙ্ক্ষিত মৃত্যুর গন্ধ। তার মধ্যেই মাত্র চার দিনের জন্য দেবী আসছেন। অনেক বিষাদেও ভাল লাগার আবেশ। আর এ বছর আমার পূজায় মুক্তি ছবি, ‘বহুরূপী’। তাই এ বারের পূজায় যতটা বনি সেনগুপ্তের সঙ্গে ততটা শিবপ্রসাদ মুখোপাধ্যায়েরও।’

ছোটবেলার স্মৃতির কথা উল্লেখ করে বলেন, ‘আমার কাছে পূজা মানে ছোটবেলায় ফিরে যাওয়া। মায়ের সঙ্গে ব্যাগ ভরে কেনাকাটা। মা আর নেই। বাবা সব সময় সেই ফাঁক পূরণ করার চেষ্টা করেই চলেছে। তবু সেই ফাঁক কি ভরে? আমার কাছে দেবী তাই মাতৃস্বরূপিণী। চারটে দিন সব দুঃখ পাশে সরিয়ে একটু বেশি হাসিখুশি থাকার দিন। এ বছর নানা কারণে পূজার কেনাকাটা এখনও করে উঠতে পারিনি। তবে ব্লাউজ বানাতে দিয়েছি বেশ কয়েকটি। আমার পূজা মানেই শাড়ি। আমার বাড়িতেও দেবী পূজা হয়। ফলে, দিনের বেশির ভাগ চলে যায় সেই আয়োজনে।’

আরও পড়ুনঃ   রাতে ঐশ্বরিয়ার ফ্ল্যাটে সালমান, ঝাঁপ দিতে চেয়েছিলেন ১৭ তলা থেকে

অভিনেত্রীর ভাষ্য, ‘ছোটবেলাটাকে খুব মিস করি, জানেন! শিউলির গন্ধে, ঢাকের বোলে ঘুম ভাঙা। সকাল সকাল স্নান সেরে মণ্ডপে। বন্ধুরাও হাজির অষ্টমীর অঞ্জলি। আড়নজরে সুন্দর পুরুষের সঙ্গে চোখা-চোখি। পাড়ার সৌন্দর্য প্রতিযোগিতায় প্রতি বছর সেরার সেরা’র শিরোপা। মনটা ভালো হয়ে যেত। দিনগুলোই অন্য রকম। সে সব আনন্দের পুরোটা না থাক এখনও অনেকটাই আছে। প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরা আছে। ফুচকা, ঠাকুরের ভোগ, বিরিয়ানি খাওয়া আছে। ভরপেট পেটপূজা করে ওজন বাড়িয়ে ফেলা আছে।

আরও পড়ুনঃ   শাকিবের বিপরীতে ভারতীয় নায়িকা কেন, প্রশ্ন তুললেন দীপা

শেষে কৌশানি কথায়, ‘সকালে শাড়ি বিকেলে ড্রেস পরা আছে। আর আছে অনুরাগীদের ভিড়ে নিজের জনপ্রিয়তা আরও এক বার যাচাই করে নেওয়ার তাগিদ। মজার কথা কী জানেন, আমি আর বনি যখন বেরোই তখন বেশি ভিড় কিন্তু বনিকে ঘিরেই। নিজস্বী তোলার ভিড়। আমায় অনেকেই কেন যেন একটু সমঝে চলেন! ভাবেন বোধহয়, যদি বকে দিই। যদিও আমি একেবারেই তেমন নয়। আর হ্যাঁ, এ বছর প্যান্ডেলের পাশাপাশি প্রেক্ষাগৃহে যাওয়াও আছে। ছবি দেখার পর দর্শকদের মুখোমুখি। আজও নতুন ছবি মুক্তির পর ভয়ে বুক ঢিপঢিপ করে। এ বছরের পূজার ক্যালেন্ডার আপাতত এ ভাবেই সাজানো।‘

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১০

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১১

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১২

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৩

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৪

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৫

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৬

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৭

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৮

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

১৯

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

২০

Design & Developed by: BD IT HOST