১৮ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

কাস্টিং কাউচের বিষয়ে মুখ খুললেন পায়েল

অনলাইন ডেস্ক : গ্ল্যামার জগতের অন্ধকার দিক কাস্টিং কাউচের শিকার হননি এমন উঠতি তারকা খুঁজে পাওয়া কঠিন। কাজের সুযোগের নাম করে যৌন সুবিধা চাওয়ার এই অনৈতিক প্রবণতা বলিউড থেকে টলিউড সর্বত্রই রয়েছে। তবে কেবল উঠতি তারকারাই নন, ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রীদেরও যে এর থেকে রেহাই মেলে না, তার প্রমাণ দিলেন ওপার বাংলার পরিচিত মুখ পায়েল সরকার।

একসময় টলিউডের বাণিজ্যিক সিনেমার অন্যতম সফল মুখ ছিলেন পায়েল। দেবের সঙ্গে তার জুটি বক্স অফিসে একাধিক ব্লকবাস্টার হিট দিয়েছে। পায়েল সরকার সম্প্রতি এক পডকাস্টে নিজের জীবনের এক কঠিন অভিজ্ঞতার কথা সামনে এনেছেন। এক প্রযোজক তার কাছে সরাসরি যৌন সুবিধা দাবি করেছিলেন।

আরও পড়ুনঃ   আমরা কচি খুকি নই, বয়স হয়েছে : রুনা খান

‘স্ট্রেট আপ উইথ শ্রী’-এর আসন্ন এপিসোডের প্রচারণামূলক ভিডিওতে দেখা যায়, সঞ্চালিকার সঙ্গে আলাপচারিতায় পায়েল বলেন, ‘আমাদের ইন্ডাস্ট্রির একজন প্রযোজক আমার কাছে নির্দিষ্ট কিছু সুবিধা দাবি করেছিলেন।’ সঞ্চালিকা তখন পাল্টা স্পষ্ট করে জানতে চান, যৌন সুবিধা? জবাবে কোনো রাখঢাক না রেখেই পায়েল দৃঢ়ভাবে বলেন, ‘হ্যাঁ, সেটাই।’

নিজের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা বলতে গিয়ে অভিনেত্রী আরও জানান, ফ্লপ ছবির পর তার ক্যারিয়ারে যখন একটা কঠিন সময় চলছিল, সেই প্রযোজক তখন তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা খারাপ কথা লিখতেন। এমনকি তার ছবিতে ‘ক্রস ক্রস’ চিহ্ন দিয়ে উল্টোপাল্টা মন্তব্য করতেন। অভিনেত্রী বলেন, ‘বেসিক্যালি পুরো সাইকো হয়ে গিয়েছিলেন তিনি।’

আরও পড়ুনঃ   বিয়ে নিয়ে যা বললেন রিয়া চক্রবর্তী

কামব্যাক নিয়ে তিনি বলেন, ‘তারপর আমি কামব্যাক করলাম। এরপর ‘প্রেম আমার’ হলো, ‘লে ছক্কা’ হলো। মনে আছে, এক বছরের ব্যবধানে দুটো ছবির শুটিং করেছিলাম।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ জন কৃষক

বিক্ষোভের মুখে যারা পালিয়ে যায় তারা আবার ফিরে এসে কখনো রাজনীতি করতে পারে না : এমপি বাবুল

রাসিকের ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর, রাসিকের বর্ণাঢ্য র‌্যালি

নিজের স্থান নিজেই পরিষ্কার করার মানসিকতা গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

১০

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

১১

বাঘার পদ্মানদী থেকে বিএসএফের হাতে আটক ৫

১২

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

১৩

পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

১৪

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

১৫

রাজশাহীর চারঘাট থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার

১৬

স্বাস্থ্যমন্ত্রীর মুগদা হাসপাতাল পরিদর্শন

১৭

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

১৮

চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

১৯

কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত

২০

Design & Developed by: BD IT HOST