১৭ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

দেশবাসীকে ধৈর্য ও ঐক্য বজায় রাখার আহ্বান জামায়াত আমিরের

অনলাইন ডেস্ক : দেশের বর্তমান পরিস্থিতিতে ধৈর্য, সতর্কতা ও জাতীয় ঐক্য বজায় রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

পোস্টে তিনি লেখেন, বাংলাদেশ আজ এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে। রাজনৈতিক উত্তাপ, সামাজিক অস্থিরতা ও দীর্ঘ অনিশ্চয়তার প্রেক্ষাপটে ন্যায়বিচার, সত্য এবং জনগণের অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া জরুরি।

আরও পড়ুনঃ   ‘সরকার পতনে ছাত্রদল গুরুত্বপূর্ণ অবদান রেখেছে’

তিনি আরও বলেন, কোনো দেশ তখনই অগ্রসর হয়, যখন সেখানে বৈধতা, ন্যায়, স্বচ্ছতা ও জনগণের মতামত সর্বাধিক মর্যাদা পায়। ব্যক্তিনির্ভর নয়, নীতিনির্ভর রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা এখন সময়ের দাবি বলে মন্তব্য করেন তিনি।

জামায়াত আমির বলেন, আমাদের সংগ্রাম কারও বিরুদ্ধে নয়; আমাদের সংগ্রাম ন্যায়, অধিকার, গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে। এমন একটি বাংলাদেশ গড়তে হবে, যেখানে নাগরিকরা নিরাপদে মত প্রকাশ করতে পারবেন, যেখানে বিচার হবে নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ গণতান্ত্রিক উপায়ে পরিবর্তন আসবে।

আরও পড়ুনঃ   নগরীতে ওয়ার্ড যুবদলের নবনির্বাচিত আহবায়ক কমিটির শুভেচ্ছা বিনিময়

পোস্টের শেষে তিনি দেশবাসীকে ধৈর্য, সতর্কতা ও ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, শান্তি, ন্যায় ও জাতীয় পুনর্গঠনে সবাইকে ভূমিকা রাখতে হবে। তিনি দেশের জন্য কল্যাণ, সত্য ও ন্যায়ের পথ প্রার্থনা করেন।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১১

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১২

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৩

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৪

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৫

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৬

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৭

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৮

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

১৯

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

২০

Design & Developed by: BD IT HOST