৩ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

‘সরকার পতনে ছাত্রদল গুরুত্বপূর্ণ অবদান রেখেছে’

ফরিদপুর প্রতিনিধি : নানা আয়োজনে ফরিদপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার (০১ জানুয়ারি) বিকেলে ফরিদপুর শহরের ব্রাহ্মসমাজ সড়কে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এরপর একটি র‌্যালি ফরিদপুর শহর প্রদক্ষিণ করে গোলপুকুর ড্রিমের সামনে গিয়ে শেষ হয়।

ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, মহিলা দলের যুগ্ম-সাধারণ সম্পাদক নায়াব ইউসুফ, যুব দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ লিংকন, যুব দলের সাবেক সহ-সভাপতি মাহবুবুল ইসলাম পিংকু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, ফরিদপুর জেলা ও মহানগর এবং রাজেন্দ্র কলেজ ছাত্রদলের সভাপতি আবু বকর সিদ্দিক, ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আশরাফ উজ্জামান (নোমান) প্রমুখ।

আরও পড়ুনঃ   প্রস্তাবিত বঙ্গবন্ধু রিভার সিটি নিয়ে আলোচনা সভা

সভায় বক্তারা বলেন, ১৯৭৯ সালে বিএনপির প্রতিষ্ঠাতা ‌শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাত্রদল প্রতিষ্ঠা ‌ করেছিলেন। তারা ছাত্রদলের বিগত দিনের কর্মকাণ্ড তুলে ধরে বলেন, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকার ছাত্রদলের নেতা কর্মীদের হত্যা করেছে। বিগত ১৭ বছর আমাদের নেতাকর্মীদের ওপর অত্যাচার হয়েছে। তাদের হত্যা করা হয়েছে, জেল জুলুম হয়রানির শিকার হয়েছে। ৫ আগস্ট হাসিনার পতন হয়েছে। দেশ স্বাধীন হয়েছে, এখন আমরা ইচ্ছামত কথা বলতে পারছি। এরশাদ বিরোধী আন্দোলনে জাতীয়তাবাদী ছাত্রদল ভূমিকা রেখেছে। শেখ হাসিনা সরকার পতনেও জাতীয়তাবাদী ছাত্রদল গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

আরও পড়ুনঃ   নগরীতে গাঁজার গাছ উদ্ধারসহ গ্রেপ্তার ১

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে মন্তব্য করে বক্তারা আরও বলেন, দেশে এখন নব্য দালাল গোষ্ঠী সৃষ্টি হয়েছে, ‌তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশকে প্রগতির পথে নেওয়ার জন্য আপনাদের কাজ করতে হবে। দেশের মানুষের মুখে হাসি ফোটাতে হবে। তারেক রহমান ৩১ দফা সংস্কার দিয়েছেন সে লক্ষ্য বাস্তবায়নে ‌কাজ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ও উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST