৬ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ভারতে হীরা রপ্তানি দ্বিগুণ করেছে রাশিয়া

অনলাইন ডেস্ক : ভারতে হীরা রপ্তানির পরিমাণ দ্বিগুণ করেছে রাশিয়া। রাশিয়ার সরকারি বার্তাসংস্থা রিয়া নভোস্তির বারাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রুশ টেলিভিশন রাশিয়া টুডে (আরটি)।

রিয়া নভোস্তির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের আগস্টে ভারতে ৩ কোটি ১৩ লাখ ডলার মূল্যের হীরা রপ্তানি করেছে রাশিয়া। আগের বছর ২০২৪ সালের আগস্টে এই পরিমাণ ছিল ১ কোটি ৩৪ লাখ ডলার।

চলতি ২০২৫ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ভারতে ৩৪ কেটি ২১ লাখ ডলার মূল্যের হীরা রপ্তানি করেছে, যা আগের বছর ২০২৪ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ৮ মাসে রপ্তানিকৃত হীরার তুলনায় ৪০ শাতংশ বেশি।

আরও পড়ুনঃ   কাতারে হামলার পরদিন ইয়েমেনে ইসরায়েলি হামলায় নিহত ৩৫

রাশিয়া অবশ্য এখনও ভারতের শীর্ষ হীরা সরবরাহকারী দেশ হতে পারেনি। কারণ, রিয়া নভোস্তির প্রতিবেদন বলছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ভারতের সবচেয়ে বড় হীরা সরবরাহকারী দেশ ছিল সংযুক্ত আরব আমিরাত। বছরের প্রথম আট মাসে ভারতে ৬৮ কোটি ৫০ লাখ ডলার মূল্যের হীরা রপ্তানি করেছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের এই দেশটি।

আমিরাতের পর এই তালিকায় আছে যথাক্রমে হংকং (১৭ কোটি ৩১ লাখ ডলারের হীরা রপ্তানি) এবং যুক্তরাষ্ট্র (১৪ কোটি ৩ লাখ ডলারে হীরা রপ্তানি)। অর্থাৎ রপ্তানির পরিমাণ ‍দ্বিগুণ করা সত্ত্বেও এখনও রাশিয়া ভারতের চতুর্থ বৃহত্তম হীরা সরবরাহকারী দেশ।

হীরার উজ্জলতা বা দ্যুতি নির্ভর করে সেটির কর্তন বা পলিশিংয়ের ওপর। খনি থেকে যে হীরা উত্তোলন করা হয়, সেটি স্বাভাবিককারণেই পলিশবিহীন অবস্থায় থাকে। রাশিয়া বিশ্বের বৃহত্তম পলিশবিহীন হীরার রপ্তানিকারী দেশ।

আরও পড়ুনঃ   স্ত্রীকে অচেতন করে অন্য পুরুষ দিয়ে ধর্ষণ, ২০ বছরের দণ্ড স্বামীর

অন্যদিকে হীরা কর্তন বা পলিশিং শিল্পে এগিয়ে থাকা দেশগুলোর মধ্যে শীর্ষস্থানে আছে ভারত। দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে প্রতি বছর হাজার হাজার কোটি ডলারের হীরা পলিশ করা হয়।

ইউক্রেন যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং শিল্পোন্নত সাত দেশের জোট জি৭-এর নিষেধাজ্ঞার কারণে ২০২২ সাল থেকে সংকটের মধ্যে আছে রাশিয়ার হীরা রপ্তানি খাত। দেশটির রাষ্ট্রায়ত্ত হীরা উত্তোলন ও রপ্তানিকারী কোম্পানি আলরোসা’র ওপর নিষেধাজ্ঞা জারি আছে।

তবে চলতি বছর আগস্টে আলরোসা’র ওপর নিষেধাজ্ঞা আংশিকভাবে শিথিল করেছে যুক্তরাষ্ট্র।

সূত্র : আরটি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণ বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সাক্ষাত

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা

রাজশাহীর আমের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফার্মেসীর মালিক মান্দায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার

১০

চরাঞ্চলের দুঃখ-দুর্দশা শুনলেন জেলা প্রশাসক, সীমান্তে পুশ-ইন ঠেকাতে সতর্ক থাকার আহ্বান

১১

নিয়ামতপুরে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

১২

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮

১৪

সংকটময় মুহূর্তে সরকারি কর্মচারীদের কল্যাণে পাশে দাঁড়াচ্ছে কল্যাণ বোর্ড – রাজশাহী বিভাগীয় কমিশনার

১৫

রাজশাহী জেলা পরিষদ প্রশাসককে সংবর্ধনা দিল রাজশাহী কলেজিয়েট স্কুলের ১৯৭০ সালের এসএসসি ব্যাচ

১৬

রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন লাইভ বেকারীকে জরিমানা

১৭

পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ইজিপি টেন্ডারে অনিয়মের অভিযোগ

১৮

জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন

১৯

ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের

২০

Design & Developed by: BD IT HOST