২২ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

উড্ডয়নের আগে যাত্রীবাহী বিমানে আগুন, অল্পের জন্য রক্ষা ২৯৪ আরোহীর

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উড্ডয়নের আগে একটি বিমানে আগুন ধরে গেছে। বিমানটিতে প্রায় ৩০০ আরোহী ছিলেন। আগুনের ঘটনার পর তারা দ্রুত বিমানটি থেকে বের হয়ে আসেন এবং এতে তারা অল্পের জন্য রক্ষা পান।

দেশটির অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে। সোমবার (২১ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দরে টারম্যাকে থাকা অবস্থায় ডেল্টা এয়ারলাইন্সের একটি বিমানের ইঞ্জিনে হঠাৎ আগুন লাগার পর যাত্রীদের জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ   গাড়ি নির্মাতা সুজুকির সাবেক প্রধান ওসামু সুজুকি মারা গেছেন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিমানের ডান পাশের ইঞ্জিন থেকে ধোঁয়া ও আগুন বের হচ্ছে এবং যাত্রীরা ইনফ্লেটেবল জরুরি স্লাইড দিয়ে নামছেন।

ডেল্টা এয়ারলাইন্সের ফ্লাইট ১২১৩ অরল্যান্ডো থেকে আটলান্টার উদ্দেশে যাত্রা করার কথা ছিল। বিমানে তখন প্রায় ৩০০ জন মানুষ ছিলেন—এর মধ্যে ২৮২ জন যাত্রী, ১০ জন কেবিন ক্রু এবং ২ জন পাইলট।

এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, “যাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছে। বিমানবন্দরের অগ্নিনির্বাপণ ও উদ্ধার দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।”

আরও পড়ুনঃ   আলোচনার জন্য সৌদি যুবরাজ ও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাত

একটি ভিডিওতে দেখা যায়, বিমানের পাশে অ্যাম্বুলেন্স ও দমকল বাহিনীর গাড়ি দাঁড়িয়ে আছে এবং যাত্রীরা টারম্যাকে অপেক্ষা করছেন।

ডেল্টা এয়ারলাইন্স এক বিবৃতিতে জানানো হয়, “ইঞ্জিনে আগুন দেখা যাওয়ার সঙ্গে সঙ্গেই কেবিন থেকে যাত্রীদের বের করে আনা হয়।”

এয়ারলাইন্সটি আরও বলেছে, “আমরা যাত্রীদের সহযোগিতার জন্য কৃতজ্ঞ এবং তাদের এমন অভিজ্ঞতার জন্য দুঃখিত। নিরাপত্তার চেয়ে গুরুত্বপূর্ণ কিছুই নয়। আমরা যত দ্রুত সম্ভব যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করছি।”

এদিকে ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনায় আশঙ্কাজনক হারে বাড়ছে ট্রান্সফরমার চুরি : চরম অনিশ্চয়তায় কৃষকরা

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

বাংলাদেশ থেকে অস্কারে যাওয়ার দৌড়ে পাঁচ সিনেমা

সৌদির তায়েফে ড্রোন হামলায় একজন নিহত, গুরুতর আহত দুই

আবারও প্রেসিডেন্ট নির্বাচন করবেন এরদোয়ান

নগরীর শ্রীরামপুরে বন্যাদুর্গতদের মাঝে রাসিকের ত্রাণ সামগ্রী বিতরণ

বাগমারায় ১০ দিনেও মেলেনি নিখোঁজ দুই জা-এর সন্ধান

বিজিবির উদ্যোগে বিকল্প কর্মসংস্থান প্রশিক্ষণে ২০ জনের মাঝে সনদপত্র বিতরণ

নাটোরের বাগাতিপাড়ায় জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত

দুর্গাপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

১০

এসআরবি-এর যৌথ অভিযানে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩

১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

গোদাগাড়ীতে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৪

নিয়ামতপুরে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

১৫

মোহনগঞ্জ হাসপাতালে জনবল ও সরঞ্জাম সংকটে সেবা ব্যাহত: চরম ভোগান্তিতে হাওরাঞ্চলের লাখো রোগী

১৬

রাজশাহীতে ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা, জনস্বার্থে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই

১৭

রায়পুরে জিপিএ-৫ ও ট্যালেন্টপুল কৃতীশিক্ষার্থীদের সংবর্ধনা

১৮

শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে জয়পুরহাটে সচেতনতামূলক সেমিনার

১৯

নিয়ামতপুরে ৮ মাসে ২০০ জনের আত্মহত্যার চেষ্টা

২০

Design & Developed by: BD IT HOST