৪ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বাগমারায় বিএনপি মনোনীত প্রার্থী ডিএম জিয়ার শুভেচ্ছা বিনিময়

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় বিএনপি মনোনীত প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়া সর্বস্তরের জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। মঙ্গলবার ৪ নভেম্বর বিকেল পাঁচ’টায় ভবানীগঞ্জ আলু হাটিতে এ উপলক্ষে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।

ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং তাঁতিদলের আহবায়ক মামুনুর রশীদ মামুনের সঞ্চালনায় সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শামসুজ্জামান সরকার বাদশা, তাহেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আ ন ম শামসুর রহমান মিন্টু, গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন মহুরি প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগমারা উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এবং বিএনপি মনোনীত রাজশাহী-৪ বাগমারা আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডি এম জিয়াউর রহমান জিয়া।

আরও পড়ুনঃ   রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, মনোনয়ন প্রত্যাশীদের সবাই অত্যন্ত যোগ্য প্রার্থী ছিলেন। যাঁরা মাঠে ময়দানে থেকে মনোনয়ন পাননি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় পদ, পদবীসহ নানা ভাবে তাঁদের মূল্যায়ন করবেন।

তিনি আরও বলেন, মনোনয়ন প্রত্যাশী ১০ জন সহ তাঁদের নেতা-কর্মী শুভানুধ্যায়ীদের বুকে টেনে নিবেন। তাঁদের এক সাথে বসবেন, ধানের শীষের ভোট প্রার্থনা করবেন। তাঁদের এমন কোন কথা বলবেন না, যাতে তাঁরা বিন্দুমাত্র কষ্ট পায়। আমি সময়মত প্রত্যেেকের নিকট যাবো, বসবো কথা বলবো । আমি মানুষ, আমার ভুলভ্রান্তি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মেহেরবানী করে ধানের শীষে ভোট দিবেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হামিরকুৎসা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল শাহ, গনিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল জব্বার খাঁ, সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা বকুল, গোবিন্দপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার সৈয়দ আলী, সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন, আউচপাড়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামসুদ্দিন কারিগর, বাসুপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এমদাদুল হক, শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সামা মিষ্টার, জিসাস উপজেলা সভাপতি আব্দুল জলিল, তারেক জিয়ার প্রজন্ম দলের সভাপতি নাসির উদ্দীন, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, প্রবীণ নেতা তৈয়বুর রহমান ফটা সহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   নতুন ছাত্র রাজনীতি মঞ্চ ‘আপ বাংলাদেশ’ আত্মপ্রকাশ করছে শুক্রবার

দিনব্যাপী বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা থেকে হাজার হাজার নেতা-কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীরা বিএনপি মনোনীত প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়া সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝলমলিয়া হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

রামিসাসহ সারাদেশে শিশু-নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

নিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ

হারানো ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাজশাহী পুলিশে নিয়োগ পেলেন ৪৯ জন

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭জন পরিচ্ছন্নতাকর্মী

নৈতিক চেতনার পুনর্গঠন এখন সময়ের দাবি

যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

১০

তথ্য কর্মকর্তাদের আধুনিক ডিজিটাল সক্ষমতা অর্জনের আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর

১১

রাজশাহীতে ওজনে বিক্রি হচ্ছে গরু, হাট এড়িয়ে খামারে ঝুঁকছেন ক্রেতারা

১২

রাজশাহীতে পবিত্র ঈদুল আজহা উদযাপনের কর্মসূচি

১৩

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর বাণী

১৪

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে রাষ্ট্রপতির বাণী

১৫

আনসার ভিডিপির মহিলা বিশেষ প্রশিক্ষণে ২য় স্থান অর্জন করেছেন মৌ

১৬

নগরীতে ট্রাফিক কনস্টেবলের বদান্যতায় হারানো ব্যাগ ফিরে পেলেন প্রকৃত মালিক

১৭

রাজশাহীতে জেলা পরিষদের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

১৮

তানোরে খাল পুন:খননে ‘সাগর চুরি’ অভিযোগ, ফেসবুকে ভাইরাল অনিয়ম-দুর্নীতির চিত্র

১৯

ঈদ-উল-আযহা উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি

২০

Design & Developed by: BD IT HOST