৬ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীর বিভিন্ন এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তারকৃতরা।

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত পৃথক মাদকবিরোধী অভিযানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) ও চন্দ্রিমা থানা পুলিশ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, শাহমখদুম থানার নতুন ফুদকিপাড়া গ্রামের মৃত আব্দুল ওরফে আবুল কাদেরের ছেলে মো: সোহেল রানা (৩৪); চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পূর্বপাড়া (বড় মসজিদ মোড়) গ্রামের মৃত ইলিয়াস বেপারীর ছেলে মো: মিরাজুল ইসলাম (৩০) এবং সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার চালা গ্রামের (বর্তমানে চন্দ্রিমা থানার মহানন্দা আবাসিক এলাকা) মো: মতলেব সোবহান মিল্লাতের ছেলে মো: জুবায়ের সোবহান নিলয় (২৮)।

আরও পড়ুনঃ   রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেপ্তার ৪

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানান, গ্রেপ্তারকৃত আসামি মো: সোহেল রানার বিরুদ্ধে আরএমপি’র বিভিন্ন থানায় বিভিন্ন আইনে মোট ১০ টি মামলা চলমান রয়েছে।

উল্লেখ্য, গোয়েন্দা শাখা (ডিবি) ও চন্দ্রিমা থানা পুলিশের পৃথক অভিযানে সর্বমোট ৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।

আরও পড়ুনঃ   রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে মাদকসহ গ্রেপ্তার ১

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে উপস্থাপন করলে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

১০

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১১

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

১২

পুঠিয়ায় দুই মাদকসেবীর বিরুদ্ধে মোবাইল কোর্ট

১৩

আরইউজের সভায় বক্তারা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে

১৪

রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

১৫

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

১৬

রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৭

লালপুরে পদ্মা নদীতে নৌকা থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার

১৮

বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৯

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST